রায়গঞ্জ
রমজান মাস শেষ! খুশির ঈদে সম্প্রীতির বার্তা
নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাস শেষে এল খুশির ঈদ। ৩১ শে মার্চ সোমবার ঈদ উৎসবকে ঘিরে মেতে উঠেছেন গোটা দেশের মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। একই ছবি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে।প্রতিবছরের মতো এবারেও ঈদ উল ফিতরে রায়গঞ্জের উকিলপাড়ায় ঈদগাহে সকালে রীতি মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
ছোট থেকে বড় সকলেই নতুন পোশাক পড়ে ঈদগাহে গিয়ে নামাজ পাঠ করেন। প্রচুর মানুষ একসাথে বসে নামাজ আদায় করেন। আনন্দের জোয়ার বয়ে যায় গোটা এলাকায়। নামাজ পাঠের পর একে অপরকে আলিঙ্গনের মধ্য দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
ঈদগাহ পালনকারী মহঃ ইউসুফ আলী বলেন, একমাস রোজা পালনের পর খুশির ঈদ পালন করছেন। দিনভর সকলেই পরিবার আত্মীয়স্বজনের সাথে আনন্দ করবেন। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন – খুশির ঈদে মেতে উঠল ইসলাম ধর্মাবলম্বীরা
এদিন উকিলপাড়া ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পৌর প্রতিনিধিরা। পৌর প্রশাসক বলেন, সর্বধর্ম সমন্বয়কে সামনে রেখে প্রতিবারের মতো এবারও ঈদ উৎসবে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে। সকলের উদ্দেশ্যে সম্প্রীতির বার্তা দিলেন পৌর প্রশাসক।
অপরদিকে প্রতিবারের মতো এবারও ঈদ উৎসব উপলক্ষ্যে রায়গঞ্জের উকিলপাড়ায় ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছিলেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর প্রতিনিধিরা। তারা এদিন ঈদ পালনকারী মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের হাতে রাখি পরিয়ে তাদের মিষ্টিমুখ করান। সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন সংগঠন নেতৃত্ব।
আরও পড়ুন – প্রথমে আত্মহত্যার নাটক, পরে দাদার স্বীকারোক্তিতে ফাঁস খুনের রহস্য
