কলকাতা
২১ জুলাই শহিদ দিবস: ভোর থেকে রাত পর্যন্ত ট্র্যাফিক বিধিনিষেধ, জানুন কোন রাস্তাগুলি বন্ধ
ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবস (21 July Shahid Diwas) উপলক্ষে তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মসূচিকে কেন্দ্র করে শহরে ব্যাপক ভিড়ের আশঙ্কা। তাই আগে থেকেই শহরের ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে প্রস্তুত কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ওই দিন সকাল ৯টা থেকে ১১টার মধ্যে কোনও যানজট যাতে না হয়, তা নিশ্চিত করতেই ট্র্যাফিক ডাইভারসন (Traffic Diversion) সহ একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
শহরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma) শুক্রবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, সোমবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সাধারণ যাত্রীবাহী গাড়ি চলাচলের উপর নিয়ন্ত্রণ থাকবে।
আরও পড়ুনঃ ভোররাতে রাজস্থানে গরিবরথ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা
যে রাস্তাগুলিতে নিয়ন্ত্রিত চলাচল থাকবে:
আমহার্স্ট স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রাবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণি— এই রাস্তাগুলিতে ট্র্যাফিক থাকবে নিয়ন্ত্রণে।
পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা:
সোমবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন এলপিজি, মাছ-মাংস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের গাড়িগুলি এই নিয়মের বাইরে থাকবে।
পার্কিং ও নজরদারি:
ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা যেমন হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন, হসপিটাল রোড ও ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে গাড়ি পার্কিং পুরোপুরি নিষিদ্ধ। ধর্মতলাগামী মিছিলের রাস্তায় কড়া নজরদারিও চালানো হবে।
লালবাজার সূত্রে খবর, “Real-time situation অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে।” বেশি ভিড় হলে বিকল্প রুটে ঘোরানো হবে গাড়িগুলি। শহরবাসীকে এই দিনটি নিয়ে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে কলকাতা পুলিশ।
