ফোন করুন, সরাসরি অভিযোগ জানান পুরমন্ত্রীকে! ৪ জুলাই থেকে শুরু হচ্ছে ‘মুখোমুখি’ উদ্যোগ
Connect with us

ভাইরাল খবর

ফোন করুন, সরাসরি অভিযোগ জানান পুরমন্ত্রীকে! ৪ জুলাই থেকে শুরু হচ্ছে ‘মুখোমুখি’ উদ্যোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলায় ক্ষমতা বদলের পর একের পর এক জনদরদি নীতি নিয়ে হাজির হচ্ছে নতুন বিজেপি সরকার (Government of West Bengal)। এবার রাজ্যের পুর এলাকার নাগরিকদের অভাব-অভিযোগ সরাসরি শুনে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এক নজিরবিহীন উদ্যোগ নিল পুর ও নগরোন্নয়ন দফতর। আগামী ৪ জুলাই থেকে শুরু হতে চলেছে এক অভিনব লাইভ প্রোগ্রাম, যার নাম দেওয়া হয়েছে ‘মুখোমুখি’ (Mukhomukhi)। এই কর্মসূচির মাধ্যমে এক ফোনেই সাধারণ মানুষের নাগরিক সমস্যার মুশকিল আসান করবেন খোদ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলে একটি অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের (media) সামনে এই মেগা প্রকল্পের কথা ঘোষণা করেন মন্ত্রী নিজেই।

অগ্নিমিত্রা পাল জানান, আগামী ৪ জুলাই কলকাতা পুরসভা বা কেএমসি (KMC) এলাকা দিয়ে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা (official launch) হবে। প্রতি শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলকাতার বাসিন্দাদের জন্য ফোন লাইন খোলা থাকবে। জল, রাস্তা বা নিকাশির মতো পুর পরিষেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ নাগরিকরা সরাসরি মন্ত্রীকে জানাতে পারবেন। কলকাতার পর ধাপে ধাপে আসানসোল, হাওড়া, বিধাননগর, চন্দননগর এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্যও সপ্তাহে আলাদা দিন ও সময় নির্ধারণ করা হবে, যা খুব শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তির (notification) মাধ্যমে জানানো হবে।

এই কর্মসূচির কার্যপদ্ধতিও বেশ কড়া ও জবাবদিহিমূলক। প্রোগ্রাম চলাকালীন পুরমন্ত্রী নিজে কলকাতার কনফারেন্স রুমে (conference room) উপস্থিত থাকবেন এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কর্পোরেশনের শীর্ষ আধিকারিকরাও সশরীরে হাজির থাকবেন। দূরত্বের কারণে শুধু শিলিগুড়ির আধিকারিকরা অনলাইনে (online) যুক্ত হবেন। নাগরিকরা ফোন করা মাত্রই অভিযোগ নথিভুক্ত করে তৎক্ষণাৎ পদক্ষেপের নির্দেশ দেওয়া হবে। শুধু তাই নয়, স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে অভিযোগকারীর মোবাইলে একটি নিশ্চিতকরণ মেসেজ (confirmation message) পাঠানো হবে। যতক্ষণ না সমস্যার সম্পূর্ণ সমাধান হচ্ছে এবং নাগরিকের কাছে চূড়ান্ত বার্তা যাচ্ছে, ততক্ষণ প্রশাসনিক নজরদারি জারি থাকবে।

Continue Reading
Advertisement ads