দুর্ঘটনা
ভোররাতে রাজস্থানে গরিবরথ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা
ডিজিটাল ডেস্কঃ ভোররাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গরিবরথ এক্সপ্রেস (Garib Rath Express)। রাজস্থানের সদেড়া স্টেশন (Sadera Station) অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। ট্রেনটি মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাস (Bandra Terminus) থেকে দিল্লির সরাই রোহিলা (Sarai Rohilla) স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময় ট্রেনে ছিলেন প্রায় ৫০০-র বেশি যাত্রী।
প্রত্যক্ষদর্শীদের মতে, ইঞ্জিনের একপ্রান্ত থেকে ধোঁয়া এবং আগুনের শিখা দেখা যেতেই তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন লোকো পাইলট। সৌভাগ্যবশত, ট্রেনটি তখন ধীর গতিতে চলছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন কোনও কামরায় ছড়িয়ে পড়েনি এবং বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
VIDEO | Ajmer: Fire broke out in engine of Garib Rath Express at Sendra station. The blaze was later doused by fire brigade. All passengers safe.#FireForce #railway
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/upWug3Vjuk
— Press Trust of India (@PTI_News) July 19, 2025
ঘটনার পর সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। দমকল পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং সকাল ৮টার মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হলেও বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর, গরিবরথ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগার এই ঘটনা রেল নিরাপত্তা ব্যবস্থাকে নিয়েও প্রশ্ন তুলে দিল।
