তারাতলা বিপর্যয়ে তদন্তে নতুন মোড়! ফিরহাদের বিরুদ্ধে গ্রেফতারের দাবি বিজেপি মজদুর সেলের
Connect with us

ভাইরাল খবর

তারাতলা বিপর্যয়ে তদন্তে নতুন মোড়! ফিরহাদের বিরুদ্ধে গ্রেফতারের দাবি বিজেপি মজদুর সেলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতার তারাতলা এলাকায় গত ২৪ জুন ঘটে যাওয়া ভয়াবহ গুদাম ধসের ঘটনায় (Taratala Incident) এবার সরাসরি আইনি ও রাজনৈতিক ফাঁসে জড়ালেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। ত্রুটিপূর্ণ নকশায় চূড়ান্ত অনুমোদন দেওয়ার এবং গাফিলতির অভিযোগে তাঁর বিরুদ্ধে তারাতলা থানায় একটি লিখিত অভিযোগ (Written Complaint) দায়ের করেছে ভারতীয় জনতা মজদুর সেল (BJMC)। ফিরহাদ হাকিম ছাড়াও ৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের বিরুদ্ধেও এই অভিযোগ জমা পড়েছে।

এদিকে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন (Undergoing Treatment) খালেক সরদার নামের এক যুবকের মৃত্যুর পর এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। ভারতীয় জনতা মজদুর সেলের দক্ষিণ কলকাতা শাখার দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা (Accident) নয়, বরং একটি সুপরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্র। সংগঠনটির অভিযোগ, এলাকায় চলা বেআইনি নির্মাণ সিন্ডিকেটের মূল মাথা হলেন ববি হাকিম।

বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তথ্যসহ দাবি করেছেন যে, সম্পূর্ণ ত্রুটিপূর্ণ একটি গুদামের নকশায় চূড়ান্ত অনুমোদন (Final Approval) দিয়েছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। সরকারি নথি অনুযায়ী, মেয়রের বিশেষ অনুমতি বা সই ছাড়া এই নকশা কার্যকর করা সম্ভব ছিল না। এই ঘটনায় ফিরহাদের ওএসডি (OSD) কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও এই ঘটনায় যুক্ত কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

যদিও নিজের দায় সম্পূর্ণ অস্বীকার করে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন, নকশায় সই করা ছিল কেবলই একটি প্রশাসনিক দস্তুর (Administrative Formality), তিনি নিজে কোনো প্রযুক্তিগত বিশেষজ্ঞ নন। তবে ধৃত মূল অভিযুক্ত আসগর হোসেনের সঙ্গে ফিরহাদের ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসায় বিতর্ক আরও তীব্র হয়েছে। BJMC-র পক্ষ থেকে এই অভিযোগকে এফআইআর (FIR) হিসেবে গণ্য করে ফিরহাদ হাকিম ও বাকি দুই কাউন্সিলরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

Advertisement
ads ads