Connect with us

পাকিস্তান

পহেলগাঁও হামলায় TRF দায়ী, আমেরিকার জঙ্গি তকমা নিয়ে অস্বস্তিতে ইসলামাবাদ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলার জন্য দায়ী ‘The Resistance Front’ (TRF)-কে Foreign Terrorist Organization হিসেবে স্বীকৃতি দিল আমেরিকা। এই ঘোষণার পরই চাপের মুখে পড়েছে পাকিস্তান। যদিও ইসলামাবাদের দাবি, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘Zero Tolerance’ নীতি নেয় এবং এই লড়াইয়ে তারা ‘Frontline Nation’।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। প্রথমে হামলার দায় স্বীকার করে TRF, পরে অবশ্য বিবৃতি পাল্টে দায় অস্বীকার করে। এই সংগঠনের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) 1267 স্যাংশন কমিটির কাছে তথ্য পেশ করেছে ভারত। প্রমাণ হিসেবে TRF-এর জঙ্গি কার্যকলাপ ও লস্কর-ই-তৈবার (LeT) সঙ্গে প্রত্যক্ষ সংযোগ তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ দিল্লিতে না গিয়েও জোট রাজনীতিতে সক্রিয় তৃণমূল, ইন্ডিয়া বৈঠকে থাকবেন অভিষেক

তবে রাষ্ট্রসংঘের বিবৃতিতে TRF-এর নাম না থাকার বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভারতের অভিযোগ, নিরাপত্তা পরিষদের বিবৃতি থেকে TRF-এর নাম বাদ দিতে পাকিস্তান চাপ সৃষ্টি করেছিল এবং সেই প্রক্রিয়ায় তাদের পাশে দাঁড়ায় চিন। পরে পাক বিদেশমন্ত্রী ইশাক দার (Ishaq Dar) নিজেই সংসদে দাঁড়িয়ে স্বীকার করেন যে, তিনি TRF-এর নাম বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন।

Advertisement
ads

ভারত মনে করছে, TRF আসলে লস্করেরই নতুন রূপ, যেটি পাকিস্তানের প্রত্যক্ষ মদতে চলছে। TRF-কে নিষিদ্ধ ঘোষণার জন্য জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গেও বৈঠক করে নয়াদিল্লি।

এই অবস্থায় আমেরিকার এই সিদ্ধান্ত শুধু ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থানের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতিই নয়, বরং পাকিস্তান ও তার জেহাদি নেটওয়ার্কের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বৃদ্ধিরও স্পষ্ট বার্তা।

Continue Reading
Advertisement