বসন্ত উৎসবে সামিল ইটাহারবাসী, উপস্থিত বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা
Connect with us

উত্তর দিনাজপুর

বসন্ত উৎসবে সামিল ইটাহারবাসী, উপস্থিত বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২৮ মার্চ : বসন্ত উৎসবে সামিল হলো ইটাহারবাসী। রবিবার এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার পথ পরিক্রমা করে। পাশাপাশি ইটাহার বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় বসন্ত উৎসব।

এলাকার কচিকাঁচারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন, বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু সহ অন্যান্য কর্মী-সমর্থকরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সমস্ত জায়গার পাশাপাশি জাতি, ধর্ম নির্বিশেষে বসন্ত উৎসবে সামিল হলো ইটাহারবাসী। বসন্ত উৎসবকে ঘিরে আনন্দে মেতে ওঠে আট থেকে আশি সকল বয়সের সাধারণ মানুষ। রবিবার ইটাহার বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বসন্ত উৎসবের। এখানে ইটাহারের আপামর সাধারণ মানুষ সহ এলাকার কচিকাঁচারা এদিনের বসন্ত উৎসবের অনুষ্ঠানে অংশ নেয়। পাশাপাশি এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার পথ পরিক্রমা করে। নাচে, গানে মুখরিত হয়ে ওঠে গোটা বিদ্যালয় চত্বর। এদিন ইটাহার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বসন্ত উৎসবে আসেন ইটাহার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন, বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু সহ কর্মী-সমর্থক ও বিশিষ্ট ব্যাক্তিরা। তাদের মিষ্টি মুখ করান উৎসব কমিটির সদস্যরা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা শুভেচ্ছা জানান অনুষ্ঠানে আগত সাধারণ মানুষদের। অনুষ্ঠানের শেষে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে ২০২১ সালের বসন্ত উৎসবের সমাপ্তি হয়।