রাতের অন্ধকারে একটি হার্ডওয়্যারের দোকানে অগ্নিসংযোগ দুষ্কৃতীদের, ঘটনার তদন্তে পুলিশ
Connect with us

উত্তর দিনাজপুর

রাতের অন্ধকারে একটি হার্ডওয়্যারের দোকানে অগ্নিসংযোগ দুষ্কৃতীদের, ঘটনার তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ডালখোলা , ২৮ মার্চ : রাতের অন্ধকারে একটি হার্ডওয়্যারের দোকানে আগুন লাগিয়ে দিলো দুষ্কৃতীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডালখোলা থানার সূর্যাপুর এলাকায়। জানা যায়, দোকান মালিক সঞ্জয় কুমার মজুমদার রবিবার সকালে দোকান খুলতে এসে দেখতে পান তার দোকানের সামনে ছাই পড়ে রয়েছে।

 

এরপর দোকানের শাটার খুলে তিনি দেখেন দোকানের ভেতরে থাকা বেশ কয়েকটি রং ভর্তি জার পুড়ে গিয়েছে। পাশাপাশি একটি আধপোড়া কাপড় দেখতে পান তিনি। এঘটনায় ওই দোকান মালিক ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।উল্লেখ্য, রাতের অন্ধকারে দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ডালখোলা থানার সূর্যাপুর এলাকায়। জানা যায়, সূর্যাপুর পিছলা মোড় সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কের পাশে থাকা একটি হার্ডওয়্যারের দোকানের মালিক সঞ্জয় কুমার মজুমদার রবিবার সকালে দোকান খুলতে এসে দেখেন তার দোকানের সামনে ছাই পরে রয়েছে। এরপর ওই ব্যক্তি দোকানের শাটার খুললে দেখতে পান দোকানে থাকা বেশ কয়েকটি রঙ ভর্তি জার পুড়ে গিয়েছে। পাশাপাশি একটি আধপোড়া কাপড় দেখতে পান তিনি। ঘটনার পর সন্দেহের বসে তার দোকানের বাইরে থাকা সিসিটিভির ফুটেজ চেক করলে সেখানে দেখা যায় সোমবার গভীর রাতে এক ব্যক্তি তার দোকানের সাটারের নিচ দিয়ে আগুন লাগানো চেষ্টা করছে। যদিও সিসিটিভি ফুটেজে সেই আততায়ীর মুখ স্পষ্ট ভাবে বোঝা না গেলেও, দোকানের মালিক সঞ্জয় বাবুর অভিযোগ তার দোকানের প্রতিবেশী এই কাজ করেছে। সঞ্জয় বাবু এই মর্মে রবিবার ডালখোলা থানায় তার প্রতিবেশীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছে। সঞ্জয় মন্ডল অভিযোগ করে বলেন, “দোকানে আগুন লাগার ঘটনা দেখার পর আমি দোকানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করি, সেখানে দেখা যাচ্ছে সোমবার গভীর রাতে আমার প্রতিবেশী রবি হালদার এবং আরো কয়েকজন মিলে আমার দোকানের সাটারের নীচ দিয়ে আগুন লাগাচ্ছে। তবে দোকানে থাকা রঙের কৌটোর জন্য আগুন লাগলেও আগুন বেশি ছড়াতে পারেনি। আগুন যদি ছড়িয়ে পড়তো তবে কোন বড় ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটতে পারতো। কারণ দোকানের উপরেই আমাদের বাড়ি। তবে সিসিটিভি ফুটেজে যাকে আগুন লাগাতে দেখা গিয়েছে সে কি কারণে আমার দোকানে আগুন লাগিয়েছে তা কিছুতেই বোধগম্য হচ্ছে না। তার সাথে বা তার পরিবারের কোনো সদস্যদের সাথে আমার কোনো কোনো শত্রুতা নেই।” যদিও এব্যাপারে ডালখোলা থানার ওসি নয়ন মন্ডল জানান, ডালখোলা থানার সূর্যাপুর এলাকায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দোকানের মালিক এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দোকানে থাকা সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে আগুন লাগাতে দেখা যাচ্ছে। পুরো ঘটনার তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।