দু'মিনিট সময় লাগে! যাদবপুর কান্ড নিয়ে মুখ খুললেন রাজ চক্রবর্তী
Connect with us

রাজনীতি

দু’মিনিট সময় লাগে! যাদবপুর কান্ড নিয়ে মুখ খুললেন রাজ চক্রবর্তী

Dwip Narayan Chakraborty

Published

on

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপরে হামলার ঘটনায় সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। ওই দিনের পর থেকে চরম পর্যায়ে পৌঁছেছে রাজনৈতিক বাতাবরণ। হামলার ঘটনায় পর বাম ছাত্র সংগঠনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এবং তৃণমূল বিধায়ক মদন মিত্র। মন্ত্রী, সংসদ,বিধায়কের পর এবার কড়া হুঁশিয়ারির তালিকায় নাম লেখালেন বারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী।

আরও পড়ুন-মহিলা কমিশনের রোষানলে রণবীর এলাহাবাদিয়া! কিন্তু কেন ?

অযথা এই পরিস্থিতি তৈরি করেছে বাম সংগঠন বলে অভিযোগ করলেন বিধায়ক রাজ চক্রবর্তী। তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর কথায়, তৃণমূলের জামানা বলেই যাদবপুরে এটা করতে পারছে ওরা। এটা সিপিএমের জামানা হলে যে দল এরকম করতো তাদের তো রাজ্যেই থাকতে দিত না। সিপিএমের ওই অহঙ্কারই ওদের বিলুপ্ত করেছে। ২ মিনিট সময় লাগবে। তৃণমূলের লোকেরাও উগ্র হতে পারে। কিন্তু আমাদের পার্টি এসব সমর্থন করে না। বলবে না, যে যাও বিরোধীদের মেরে এসো।

বিধায়ক রাজ চক্রবর্তীর কথায় তেতে উঠেছে বৃহস্পতিবারের রাজনীতি। গত শনিবার থেকে উত্তপ্ত হয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ওয়েবকুপার সভার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপর থেকেই সমস্ত ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল ছাত্র পরিষদ।

Advertisement
ads

আরও পড়ুন-জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্লাস নিলেন মহকুমা শাসক