উত্তর দিনাজপুর
ইসলামপুর মহকুমার সংযুক্ত মোর্চার ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল
নিজস্ব সংবাদদাতা ,ইসলামপুর , ৩০ মার্চ: ইসলামপুর শহরের ৩১ নম্বর জাতীয় সড়কে শোভাযাত্রা করে মনোনয়নপত্র দাখিল করলেন সংযুক্ত মোর্চার ৪ জন প্রার্থী।
মনোনয়নপত্র দাখিল করলেন ইসলামপুর বিধানসভার সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী ডক্টর সাদিকুল ইসলাম, চোপড়া বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী আনোয়ারুল হক, গোয়ালপোখর বিধানসভা থেকে মনোনয়নপত্র দাখিল করলেন কংগ্রেস প্রার্থী নাসিম এহসান, চাকুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র দাখিল করলেন সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী আলি ইমরান রমজ। এদিন ইসলামপুর শহরে মিছিল করে সংযুক্ত মোর্চার প্রার্থীরা মহকুমা শাসকের দপ্তরে যান। এদিনের মিছিলের নেতৃত্ব দেন রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সি। নমিনেশনকে কেন্দ্র করে গোটা ইসলামপুর শহরে সংযুক্ত মোর্চার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উম্মাদনা লক্ষ্য করা যায়। নমিনেশন সেন্টারের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকায় কর্মী-সমর্থকেরা পার্ক মোড়ে ভিড় জমান। কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন ছিল নমিনেশন সেন্টারের ভেতর ও বাইর
