ইসলামপুরে রহস্যময় ট্রলির ভিতর থেকে মিলল দেহ, চাঞ্চল্য ছড়াল এলাকায়
Connect with us

খুন

ইসলামপুরে রহস্যময় ট্রলির ভিতর থেকে মিলল দেহ, চাঞ্চল্য ছড়াল এলাকায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের উপকণ্ঠে জামালবাড়ি রোডে শুক্রবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চাষের কাজে জমিতে যাওয়ার সময় রাস্তার ধারে একটি ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখেন এক বাসিন্দা। প্রথমে বিষয়টিকে সাধারণ কিছু মনে হলেও, ট্রলিটি অস্বাভাবিক ভারী হওয়ায় সন্দেহ দানা বাঁধে।

খবর ছড়িয়ে পড়তেই এলাকার বহু মানুষ সেখানে ভিড় জমান। এরপর ইসলামপুর থানায় খবর দেওয়া হলে, পুলিশ এসে ব্যাগটি খুলে দেখে ভিতরে একটি মৃতদেহ রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ব্যক্তি নিহত হয়ে অন্যত্র থেকে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহটি পচন ধরা অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ‘মিঠুদা’র বিদায়ে বিষাদঘন টলিপাড়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়

ঘটনাস্থল ঘিরে ফেলে ফোরেনসিক দল এবং ডগ স্কোয়াড ডাকা হয়। মৃতের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তবে দেহের অবস্থা দেখে পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যার ঘটনা হতে পারে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে।

Advertisement
ads

এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, এমন ঘটনা আগে কখনও ঘটেনি এইখানে। কে বা কারা এমন নৃশংস কাণ্ড ঘটালো, তা নিয়ে জোর চর্চা চলছে এলাকায়।

ঘটনার তদন্তে ইসলামপুর থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখাও নেমেছে। পুলিশের এক আধিকারিক জানান, “এই ঘটনায় যে পদ্ধতিতে মৃতদেহ রাখা হয়েছে, তাতে স্পষ্টতই একে স্বাভাবিক মৃত্যু বলা যায় না। এটি গুরুতর অপরাধের ইঙ্গিত দিচ্ছে।”