আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে সামিল তৃণমূল কংগ্রেস ও বিজেপি
Connect with us

উত্তর দিনাজপুর

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে সামিল তৃণমূল কংগ্রেস ও বিজেপি

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইটাহার, ৩০ মার্চ : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে কর্মীসভার আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। মঙ্গলবার ইটাহার ব্লকের জয়হাট অঞ্চলের চেকপোস্ট সহ বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

এদিনের কর্মসূচিতে ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। অপরদিকে ইটাহার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডুর সমর্থনে কর্মীসভার আয়োজন করা হলো ইটাহারে। মঙ্গলবার ইটাহার থানার পতিরাজপুর সহ বিভিন্ন অঞ্চলে কর্মীসভায় অংশ নেন প্রার্থী। পাশাপাশি এদিন তিনি করেন জনসংযোগও। এদিন বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বেশ কিছু কর্মী সমর্থক। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে ইটাহার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু, সভাপতি শ্যামল কুমার দাস, ইটাহার পঞ্চায়েতের বিজেপির প্রধান অশোক বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ভোট প্রচারে ভালো প্রচার পাওয়ায় পাশাপাশি ভোটে জেতার ব্যাপারেও আশাবাদী বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু।