জুবিন গর্গের মৃত্যুর তদন্তে মিলল কোটি টাকার লেনদেন, চাঞ্চল্য নিরাপত্তারক্ষীদের ঘিরে
Connect with us

খুন

জুবিন গর্গের মৃত্যুর তদন্তে মিলল কোটি টাকার লেনদেন, চাঞ্চল্য নিরাপত্তারক্ষীদের ঘিরে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুর তদন্ত ঘিরে সামনে এল বিস্ফোরক তথ্য। বিশেষ তদন্তকারী দল (SIT)-এর অনুসন্ধানে উঠে এসেছে প্রায় ১ কোটি টাকার আর্থিক লেনদেন (Financial Transaction), যা জুবিনের দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকের (Personal Security Officers – PSOs) ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়েছে বলে জানা গিয়েছে।

এই তথ্য সামনে আসতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (CM Himanta Biswa Sarma) বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখতে আয়কর দফতর (Income Tax Department) ও ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate – ED)-কে তদন্তের অনুরোধ করেছেন।

মুখ্যমন্ত্রী জানান, তিনি প্রত্যাশা করছেন কেন্দ্রীয় সংস্থাগুলি এই লেনদেনগুলির উৎস ও প্রকৃতি নিয়ে যথাযথ তদন্ত করবে। একই সঙ্গে, সিঙ্গাপুর পুলিশের (Singapore Police) কাছ থেকেও তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, “আমরা MLAT (Mutual Legal Assistance Treaty)-এর আওতায় সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে প্রমাণ চেয়ে অনুরোধ পাঠিয়েছি। তাদের তদন্তে যা উঠে আসবে, তা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। আমাদের পুলিশকে সেখানে গিয়ে তদন্ত করার প্রয়োজন নেই, কারণ কোনও বিদেশি দেশ অন্য দেশের পুলিশের মাটিতে তদন্ত অনুমতি দেয় না।”

Advertisement
ads

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি ইয়টে (Yacht) ছিলেন জুবিন, যেখানে তাঁর মৃত্যু হয়। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আরও আটজন ব্যক্তি। তাঁদের মধ্যেই একজন, রূপকমল কলিতা (Rupkamal Kalita), তদন্তে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মঙ্গলবার গুয়াহাটিতে এসে জবানবন্দি দেবেন।

এই ঘটনায় এখনও পর্যন্ত সরাসরি অপরাধমূলক কিছু প্রমাণ না মিললেও, এক কোটি টাকার লেনদেনকে ঘিরে নতুন প্রশ্ন উঠেছে—আদৌ এই লেনদেন জুবিনের মৃত্যুর সঙ্গে যুক্ত কি না, সেটাই এখন বড় প্রশ্ন।