দেশের গণ্ডি পেরিয়ে, বিশ্ব জয় শিল্পীর —জুবিন গর্গকে করাচিতে গানে শ্রদ্ধা পাকিস্তানি ব্যান্ডের
Connect with us

বিনোদন

দেশের গণ্ডি পেরিয়ে, বিশ্ব জয় শিল্পীর —জুবিন গর্গকে করাচিতে গানে শ্রদ্ধা পাকিস্তানি ব্যান্ডের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সঙ্গীতের কোনও সীমানা হয় না—এ প্রমাণ আরও একবার মিলল। দেশের গণ্ডি ছাড়িয়ে পাকিস্তানের মাটিতেও শ্রদ্ধা জানানো হল সদ্যপ্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গকে (Zubeen Garg)। অসমের ভূমিপুত্র তাঁর সুরের জাদুতে মোহিত করেছিলেন গোটা ভারতবর্ষকে। এবার তাঁর স্মরণে গানে গানে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের করাচির (Karachi) এক রক ব্যান্ড ‘খুদগর্জ’ (Khudgarz)।

সম্প্রতি করাচিতে এক লাইভ কনসার্টে এই ব্যান্ড পরিবেশন করে জুবিনের কালজয়ী হিট গান ‘ইয়া আলি’ (Ya Ali)। মঞ্চে ব্যান্ডের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে দর্শকরাও গলা মেলান এই আবেগঘন মুহূর্তে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই পারফরম্যান্সের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে।

ব্যান্ডটি তাদের অফিসিয়াল সোশ্যাল পেজে লিখেছে,

সুদূর করাচি থেকে অনেক ভালোবাসা প্রিয় শিল্পী জুবিন গর্গ।
আপনি সারাজীবন আমাদের প্লে-লিস্টের শীর্ষে থাকবেন।
এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।”

 

View this post on Instagram

 

Advertisement
ads

A post shared by Khudgharz (@khudgharzofficial)

প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে (Singapore) এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হন জুবিন গর্গ। নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে (North-East Festival) যোগ দিতে গিয়ে সিঙ্গাপুরে থাকা অবস্থায় স্কুবা ডাইভিংয়ের (Scuba Diving) সময় তিনি জলে ডুবে যান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে (Hospital) ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।

জুবিনের এই অকাল প্রয়াণে ভারতজুড়ে শোকের ছায়া নেমে এলেও, এবার পাকিস্তান থেকেও তাঁর প্রতি ভালোবাসার এমন বহিঃপ্রকাশ প্রমাণ করে দেয়—শিল্পীরা শুধু একটি দেশের নয়, গোটা বিশ্বের সম্পদ।

Advertisement
ads