আজ উদ্বোধন নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের, এক নজরে চমকপ্রদ বৈশিষ্ট্য
Connect with us

দেশের খবর

আজ উদ্বোধন নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের, এক নজরে চমকপ্রদ বৈশিষ্ট্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজ, বুধবার ৮ অক্টোবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন বহু প্রতীক্ষিত নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (Navi Mumbai International Airport – NMIA)। এই বিমানবন্দর শুধু মুম্বই নয়, গোটা দেশের পরিকাঠামো উন্নয়নের এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে।

নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে রয়েছে একাধিক অভিনব বৈশিষ্ট্য (features), যা একে দেশের প্রথম ‘সম্পূর্ণ ডিজিটাল’ (fully digital) বিমানবন্দর হিসাবে পরিচিত করছে। এখানে থাকছে প্রি-বুকিং গাড়ি পার্কিং (car parking), অনলাইন ব্যাগেজ ড্রপ (online baggage drop), ডিজিটাল অভিবাসন (immigration) সহ একাধিক অত্যাধুনিক পরিষেবা। এই এয়ারপোর্ট পুরোপুরি অটোমেটেড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে পরিচালিত হবে।

🔹 বিমানবন্দরের মূল বৈশিষ্ট্য:

১। পুরোপুরি ডিজিটাল ব্যবস্থা – আগমন থেকে প্রস্থান, সবই হবে অনলাইনে।
২। প্রাথমিকভাবে ১টি রানওয়ে, পরে হবে ২টি রানওয়ে ও ৪টি টার্মিনাল। সম্পূর্ণ হলে বাৎসরিক যাত্রী পরিবহনের ক্ষমতা দাঁড়াবে ১৫.৫ কোটি।
৩। আদানি গোষ্ঠীর সহায়তায় নির্মিত এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ১৯,৬৫০ কোটি টাকা। সব টার্মিনাল তৈরি হলে খরচ ছাড়িয়ে যাবে ১ লক্ষ কোটি টাকা। এটি দেশের বৃহত্তম গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প এবং পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে গড়ে তোলা হয়েছে।
৪। পরিবেশবান্ধব প্রযুক্তি – ৪৭ মেগাওয়াট সৌর বিদ্যুৎ (solar power), টেকসই এভিয়েশন ফুয়েল (SAF)-এর জন্য স্টোরেজ, বৈদ্যুতিক বাস (electric bus) ও জলপথে যাত্রী যাতায়াতের (water taxi) ব্যবস্থা থাকবে।
৫। অধিকারের ভাগ – বিমানবন্দরের ৭৪ শতাংশ থাকবে আদানি গোষ্ঠীর হাতে, আর বাকি ২৬ শতাংশ মহারাষ্ট্র সরকারের সিডকো (CIDCO)-র অধীনে।
৬। কার্গো পরিবহন ক্ষমতা – বার্ষিক ৩২.৫ লক্ষ মেট্রিক টন পণ্য পরিবহনের ক্ষমতা থাকবে, যা ভবিষ্যতে একে এশিয়ার বৃহত্তম অ্যাভিয়েশন হাবে পরিণত করবে।

Advertisement
ads

আজকের উদ্বোধনে শুধু বিমানবন্দর নয়, মোদী উদ্বোধন করবেন মুম্বই মেট্রো লাইন-৩-এর নতুন ধাপ এবং ‘মুম্বই ওয়ান’ (Mumbai One) মোবিলিটি অ্যাপও।

নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের মাধ্যমে ভারতের আধুনিক পরিকাঠামো নির্মাণে আরও একটি মাইলফলক যুক্ত হলো। এই প্রকল্প ভবিষ্যতের এয়ার ট্রাভেল অভিজ্ঞতাকে এক অন্য মাত্রা দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Continue Reading
Advertisement