দুর্ঘটনা
দুর্ঘটনায় আহত ইন্ডিয়ান আইডল ১২-এর বিজেতা পবনদীপ রাজন
ডিজিটাল ডেস্কঃ ইন্ডিয়ান আইডল ১২-এর বিজেতা ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী পবনদীপ রাজন (Pawandeep Rajan) বর্তমানে গুরুতর আহত। সোমবার আমদাবাদে (Ahmedabad) একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তিনি আহত হন। দুর্ঘটনায় তাঁর বাম পা এবং ডান হাতে গুরুতর আঘাত লেগেছে, এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
পবনদীপের দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি, তবে ভিডিওতে দেখা যাচ্ছে যে তার গাড়ি পুরোপুরি চুরমার হয়ে গেছে। এই দৃশ্য দেখে অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
তার দুই সঙ্গীও আহত হয়েছেন। একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই নয়ডায় রেফার করা হয়েছে। পবনদীপের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার দুই পা এবং হাতেই ফ্র্যাকচার রয়েছে। উত্তরাখণ্ডের ছেলে পবনদীপের দ্রুত আরোগ্যের জন্য ভক্তরা কামনা করছে।
