বাংলাদেশিদের চিকিৎসা ভিসা কমাল ভারত, বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন চীন-থাইল্যান্ড
Connect with us

স্বাস্থ্য

বাংলাদেশিদের চিকিৎসা ভিসা কমাল ভারত, বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন চীন-থাইল্যান্ড

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ভারত চিকিৎসা ছাড়া অন্যান্য ভিসা দেওয়া স্থগিত রাখলেও, চিকিৎসা ভিসার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ২০২৩ সালে যেখানে প্রতিদিন ৫,০০০-৭,০০০ বাংলাদেশি চিকিৎসা ভিসা পেতেন, সেখানে বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে ১,০০০-তে।

এর ফলে অনেক বাংলাদেশি চিকিৎসার জন্য নতুন বিকল্পের দিকে ঝুঁকছেন। বিশেষ করে চীন ও থাইল্যান্ডের হাসপাতালগুলোতে বাংলাদেশিদের ভিড় বাড়ছে। ঢাকায় চীনা দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশিদের চীনে যাওয়া বেড়েছে এবং এটি দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুনঃ জয়পুরে নৃশংস হত্যা! স্বামীকে খুন করে প্রেমিকের বাইকে করে দেহ নিয়ে গেল স্ত্রী

এদিকে, ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না আসলেও, একটি সূত্র জানিয়েছে যে চিকিৎসা ভিসা কমানোর পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, ভারতীয় দূতাবাসে কর্মী সংকট এবং দ্বিতীয়ত, কিছু বাংলাদেশির চিকিৎসা ভিসার অপব্যবহার করে অন্য উদ্দেশ্যে ভারতে প্রবেশ করা। এসব ব্যক্তিদের অনেকেই আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং বিভিন্ন দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

Advertisement
ads ads

ভারতীয় দূতাবাসের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে ধীরে ধীরে ভিসা প্রদানের হার স্বাভাবিক হতে পারে।

Continue Reading
Advertisement ads