মমতাজের গান দিয়েই মমতাজকে কটাক্ষ! ঢাকার আদালত চত্বরে বেনজির দৃশ্যের কোলাজ
Connect with us

বাংলাদেশ

মমতাজের গান দিয়েই মমতাজকে কটাক্ষ! ঢাকার আদালত চত্বরে বেনজির দৃশ্যের কোলাজ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী (Folk Singer) ও সাবেক সংসদ সদস্য (Former MP) মমতাজ বেগমকে (Momtaz Begum) হত্যাচেষ্টা (Attempt to Murder) মামলায় ফের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিল ঢাকা আদালত। বুধবার আদালতে তাঁকে হাজির করা হলে এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকেন উপস্থিত জনতা। মমতাজকে দেখে অনেকেই তাঁর জনপ্রিয় গান ‘বুক ফাইট্টা যায়’ গাইতে শুরু করেন। কেউ কেউ আবার গায়িকার কাছে গান শোনানোর আবদারও জানান।

আদালত সূত্রে জানা গিয়েছে, জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর এলাকায় মোক্তার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী অফিসার (Investigation Officer)। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (Metropolitan Magistrate) আরিফুল ইসলাম সেই আবেদন মঞ্জুর করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন আদালতে আনার সময় মমতাজের মাথায় ছিল হেলমেট (Helmet) এবং গায়ে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট (Bulletproof Jacket)। প্রথমে অনেকেই তাঁকে চিনতে পারেননি। পরে পরিচয় জানাজানি হতেই আদালত চত্বরে উপস্থিত কয়েকজন তাঁর বিখ্যাত গান গেয়ে ওঠেন। অনেকে মন্তব্য করেন, সাংসদ থাকাকালীন গান শোনানো হয়নি, এবার অন্তত গান গাওয়া হোক।

প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলন দমনে ক্ষমতাসীন আওয়ামী লীগের (Awami League) পক্ষে সক্রিয় ভূমিকা ছিল মমতাজের। তদন্তে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গিয়েছে বলেও আদালতে দাবি করা হয়। যদিও মমতাজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ যোগ নেই।

Advertisement
ads ads

উল্লেখ্য, লোকসংগীতের জগতে অত্যন্ত জনপ্রিয় মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাজনীতিতে যোগ দেন। পরে ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হলেও ২০২৪ সালের নির্বাচনে পরাজিত হন। গত মে মাসে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

Continue Reading
Advertisement ads