জয়পুরে নৃশংস হত্যা! স্বামীকে খুন করে প্রেমিকের বাইকে করে দেহ নিয়ে গেল স্ত্রী
Connect with us

ভাইরাল খবর

জয়পুরে নৃশংস হত্যা! স্বামীকে খুন করে প্রেমিকের বাইকে করে দেহ নিয়ে গেল স্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজস্থানের জয়পুরে ঘটল ভয়ঙ্কর এক হত্যাকাণ্ড। পরকীয়ার জেরে স্বামীকে খুন করল স্ত্রী, সহযোগী ১২ বছরের ছোট প্রেমিক। হত্যার পর দেহ গোপন করতে বস্তাবন্দি করে আগুনে পুড়িয়ে দেয় তারা। তবে পুলিশি তদন্তে ফাঁস হয়ে যায় ষড়যন্ত্র। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্ত্রী গোপালি দেবী এবং তার প্রেমিক দীনদয়ালকে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪২ বছরের গোপালি দেবী দীর্ঘদিন ধরে ৩০ বছরের দীনদয়ালের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। দীনদয়ালের দোকানেই কাজ করতেন গোপালি। বিষয়টি জানতে পেরে আপত্তি জানান স্বামী ধন্নালাল সৈনী। বারবার বাধা দেওয়ায় ১৫ মার্চ দীনদয়ালের দোকানেই সংঘর্ষ বাধে। এরপর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে ধন্নালালকে হত্যা করা হয়।

আরও পড়ুনঃ ভারতীয় গবেষকের বহিষ্কার স্থগিত, আমেরিকায় বিতর্ক

পরিকল্পনা অনুযায়ী, হত্যার পর দেহ বস্তায় ভরে বাইকে করে নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে দেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। কিন্তু ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। তদন্তে নেমে পুলিশ ওই ভিডিও বিশ্লেষণ করেই রহস্যের জট খোলে এবং অভিযুক্তদের গ্রেফতার করে।

Advertisement
ads

এই চাঞ্চল্যকর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জয়পুরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, বস্তাবন্দি দেহ নিয়ে প্রেমিকের বাইকে করে যাচ্ছেন স্ত্রী।