বাংলাদেশ
তারেক রহমানের জমানাতেও সুরক্ষিত নয় হিন্দুরা? ফের রক্তাক্ত ওপার বাংলার মন্দিরের পুরোহিত
ডিজিটাল ডেস্কঃ ওপার বাংলায় ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। ৭ মার্চ শনিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশের কুমিল্লার (Cumilla) ঠাকুরপাড়া কালীগাছতলা এলাকার একটি শনি মন্দিরে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। সন্ধ্যায় যখন ভক্তরা পুজোয় মগ্ন ছিলেন, ঠিক তখনই বাইকে চড়ে আসা তিন দুষ্কৃতী মণ্ডপ লক্ষ্য করে হাতবোমা (Hand Bomb) ছুড়ে পালায়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার (SP) আনিসুজ্জামান জানিয়েছেন, বোমাটি মণ্ডপে পড়ার পর পুরোহিত অত্যন্ত সাহসের সঙ্গে সেটি লাঠি দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ (Explosion) ঘটে এবং পুরোহিত গুরুতর জখম হন। পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা রাস্তায় আরও বোমা ফাটালে দুই পথচারীও আহত হন। বর্তমানে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি নির্বাচন পরবর্তী হিংসা (Post-Poll Violence) হতে পারে। সাম্প্রতিক নির্বাচনে সংখ্যালঘু হিন্দুদের বড় অংশ বিএনপিকে (BNP) সমর্থন করায় জামাত বা এনসিপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে সন্দেহের তির।
উল্লেখ্য, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ধারা অব্যাহত রয়েছে। গত দুই দিনে বগুড়া এবং কক্সবাজারে দুই হিন্দু ব্যক্তিকে হত্যার খবরও সামনে এসেছে।
ঘটনার খবর পেয়ে রাতেই জেলাশাসক এবং র্যাবের (RAB) উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ তদন্তকারী দল (Investigative Team) এই হামলার কিনারা করতে তদন্ত শুরু করেছে। এদিকে, নিজেদের সুরক্ষা এবং অপরাধীদের শাস্তির দাবিতে কুমিল্লায় বিশাল প্রতিবাদ মিছিল করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন।
