বিমান থেকে উদ্ধার যাত্রীর মৃতদেহ! চাঞ্চল্য এয়ার ইন্ডিয়া বিমানে
Connect with us

বিশ্বের খবর

বিমান থেকে উদ্ধার যাত্রীর মৃতদেহ! চাঞ্চল্য এয়ার ইন্ডিয়া বিমানে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: বিমানে সিট বেল্ট লাগানো অবস্থায় বসে যাত্রীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানে হাড়-হিম করা কাণ্ড! ঠিক কি ঘটেছে? খুন নাকি অসুস্থতার জেরেই এই মৃত্যু! জানুন- এয়ার ইন্ডিয়ার বিমানেউদ্ধার হল এক যাত্রীর মৃতদেহ।

এদিন শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যাত্রী ও বিমানবন্দরে। বিমানটি অবতরণের পর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2845 থেকে ওই যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে খবর।

শুক্রবার সকালে দিল্লি থেকে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার AI2845 বিমানটি। শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে বিমানটি অবতরণ করে লখনউয়ে। অবতরণের পর যাত্রীরা একে একে নামতে শুরু করেন। কিন্তু বিমানকর্মীরা লক্ষ্য করেন, এক ব্যক্তি চোখ বন্ধ করে বসে রয়েছেন। প্রাথমিকভাবে তারা মনে করেন, ওই ব্যক্তি হয়তো ঘুমিয়ে পড়েছেন। তারপর তাকে ডাকাডাকি করা হয়। কিন্তু ডাকাডাকি করলেও তাঁকে ঘুম থেকে তোলা যায়নি।

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2845 বিমানটি নয়াদিল্লি থেকে এসেছিল। ওই মৃত ব্যক্তির নাম আসিফ উল্লা আনসারি। ৫২ বছর বয়সি ওই ব্যক্তি বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। বিমানে থাকা এক সহযাত্রী জানিয়েছেন, বিমানে থাকা এক কর্মী যখন আসিফ উল্লা আনসারিকে ডাকাডাকি করেন, তখন তাঁর কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। তারপর সবাই চিন্তিত হয়ে পড়েন।

Advertisement
ads

আরও পড়ুন – বাংলাদেশিদের চিকিৎসা ভিসা কমাল ভারত, বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন চীন-থাইল্যান্ড

এরপর বিমানে থাকা কয়েকজন চিকিৎসক ওই ব্যক্তিকে পরীক্ষা করে জানান, তিনি মারা গিয়েছেন। মৃত্যুর কথা নিশ্চিত করেন বিমানে থাকা চিকিৎসকরা । এদিকে মৃত ব্যক্তি আনসারির সিটবেল্ট লাগানো অবস্থাতেই মৃত্যু হয়েছে তাঁর। যেমন টা জানতে পারা যাচ্ছে, বিমানে তিনি একটুও খাবার খাননি। তবে কী কারণে আনসারির মৃত্যু হল? তা এখনও স্পষ্ট নয় কারো কাছে। যেহেতু তাঁর সিটবেল্ট লাগানো ছিল, তাই মনে করা হচ্ছে বিমান আকাশে থাকার সময়ই তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে মৃত আনসারির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এদিকে, পুলিশ বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। মৃতের মেডিকেল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মীরা।

আরও পড়ুন – জয়পুরে নৃশংস হত্যা! স্বামীকে খুন করে প্রেমিকের বাইকে করে দেহ নিয়ে গেল স্ত্রী

Advertisement
ads
Continue Reading
Advertisement