গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জগদীপ ধনকড়! আজই হতে পারে অ্যাঞ্জিওপ্লাস্টি
Connect with us

ভাইরাল খবর

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জগদীপ ধনকড়! আজই হতে পারে অ্যাঞ্জিওপ্লাস্টি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে (private hospital) ভর্তি হলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি (former vice president) তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আচমকা হৃদরোগে আক্রান্ত (heart attack) হওয়ায় তাঁকে জয়পুরের ইএইচসিসি (EHCC) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর এবং আজ শুক্রবারই তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার বা ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ (Angioplasty) করা প্রয়োজন।

প্রাক্তন উপরাষ্ট্রপতির চিকিৎসার জন্য ইতিমধ্যেই বিশেষজ্ঞদের একটি বিশেষ দল (medical team) গঠন করা হয়েছে। আমেরিকার প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ (interventional cardiology specialist) ডক্টর সমীন শর্মার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হবে। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে (observation) রয়েছেন তিনি। তবে তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি ঠিক কেমন, সেই বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত বুলেটিন (medical bulletin) প্রকাশ করা হয়নি।

এদিকে প্রবীণ এই জননেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। দলমত নির্বিশেষে শীর্ষ রাজনৈতিক নেতারা তাঁর খোঁজ নিতে শুরু করেছেন। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী (former chief minister) অশোক গেহলট ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে ধনকড়ের কুশল সংবাদ নিয়েছেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় (social media) তিনি লিখেছেন, “আমি ঈশ্বরীর কাছে ওনার দ্রুত আরোগ্য কামনা করছি।” দেশজুড়ে তাঁর অনুগামী ও শুভানুধ্যায়ীরাও এই প্রবীণ রাজনীতিকের দ্রুত সুস্থতা প্রার্থনা করছেন।