ডায়মন্ড হারবারের 'সেবাশ্রয়'-এ ভুল চিকিৎসা! ভুয়ো ডাক্তার ও ভুল ওষুধের জেরে পা হারালেন মহিলা
Connect with us

ভাইরাল খবর

ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ ভুল চিকিৎসা! ভুয়ো ডাক্তার ও ভুল ওষুধের জেরে পা হারালেন মহিলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ডায়মন্ড হারবারে পরিচালিত সেবাশ্রয় (Sebaashray Camp) শিবিরকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসিন্দা মালতী বিশ্বাস অভিযোগ করেছেন, সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার (Wrong Treatment) জেরে শেষ পর্যন্ত তাঁর একটি পা বাদ দিতে হয়েছে। এই ঘটনায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ মোট ১১ জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় (Rabindranagar Police Station) লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগ অনুযায়ী, হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য মালতী বিশ্বাস সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (Primary Check-up) করার পর তাঁকে কয়েকটি ওষুধ দেওয়া হয়। অভিযোগ, সেই ওষুধ খাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং হাঁটুর ব্যথা মারাত্মক আকার ধারণ করে। পরে তিনি ফের ক্যাম্পে গেলে তাঁকে এমআর বাঙুর হাসপাতালে (MR Bangur Hospital) পাঠানো হয়।

ভুক্তভোগীর দাবি, সেখানকার চিকিৎসকরা জানান তাঁর পায়ের অবস্থা গুরুতর। এরপর তাঁকে চিত্তরঞ্জন হাসপাতাল (Chittaranjan Hospital) হয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ (National Medical College)-এ রেফার (Refer) করা হয়। অভিযোগ, দীর্ঘ চিকিৎসা এবং অবস্থার অবনতির পর শেষ পর্যন্ত তাঁর একটি পা কেটে বাদ দিতে হয়।

মালতী বিশ্বাস ও তাঁর পরিবারের অভিযোগ, এই ঘটনার পর একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেবাশ্রয় শিবিরের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি। পরে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

Advertisement
ads ads

এদিকে, বিজেপি (BJP) নেতা অভিজিৎ দাস দাবি করেছেন, সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা ব্যবস্থাকে ঘিরে আগে থেকেই একাধিক অনিয়মের অভিযোগ ছিল। তাঁর অভিযোগ, সেখানে নিবন্ধনহীন (Unregistered) চিকিৎসক, হাতুড়ে চিকিৎসক এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ওষুধের মান, মেয়াদ এবং চিকিৎসা পদ্ধতি নিয়েও তিনি অতীতে প্রশ্ন তুলেছিলেন।

এই ঘটনায় পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত (Investigation) শুরু হবে কি না এবং প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রয়েছে। উল্লেখ্য, এই অভিযোগগুলির বিষয়ে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সেবাশ্রয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।