খুন
শনাক্ত রুখতে মুখে ঢালা হয়েছে অ্যাসিড! ভোটের বাংলায়় তৃণমূল কর্মীর বীভৎস দেহ উদ্ধার
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) দামামা বাজতেই ফের উত্তপ্ত বাংলার মাটি। উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় (Haroa) এক তৃণমূল কর্মীর নৃশংস ও রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে হাড়োয়া থানার ঝুঝুরগাছা গ্রামের রাস্তার পাশে মশিউর কাজি (৩৮) নামে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মশিউরের বাড়ি দেগঙ্গার চাপাতলা পঞ্চায়েতের গাংনিয়া গ্রামে। বৃহস্পতিবার সকালে একটি কম্বল জড়ানো (Wrapped in blanket) অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। দেহের চারপাশে চাপচাপ রক্ত (Bloodstains) ছড়িয়ে ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, মশিউরের শরীরজুড়ে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত ছিল। নৃশংসতার সীমা ছাড়িয়ে তাঁর কব্জি থেকে দুটি হাত কেটে নেওয়া হয়েছে এবং একটি পা ভেঙে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, দেহ যাতে কেউ শনাক্ত (Identity) করতে না পারে, সেজন্য মুখে অ্যাসিড (Acid) ঢেলে দেওয়া হয়েছে।
মৃতের দাদা মোতালেব কাজি জানিয়েছেন, বুধবার রাতে একটি ফোন আসার পরেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন মশিউর। তারপর থেকেই তাঁর ফোন বন্ধ ছিল। নিখোঁজ (Missing) মশিউরের খোঁজ না পেয়ে উদ্বেগে ছিল পরিবার, সকালে পুলিশের মাধ্যমেই তাঁর মৃত্যুর খবর মেলে। পরিবারের দাবি, মশিউর এলাকার অত্যন্ত সক্রিয় তৃণমূল কর্মী (TMC Worker) ছিলেন এবং এই খুনের পিছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র (Political Conspiracy) রয়েছে।
ইতিমধ্যেই হাড়োয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে। মিনাখাঁ ও হাড়োয়া বিধানসভা এলাকায় প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের আবহে এই খুনের ঘটনা বড়সড় মোড় নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। পুলিশ এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অপরাধীদের (Culprits) সন্ধানে তদন্ত শুরু করেছে।


