উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুরে চাঞ্চল্য! ভুট্টার জমি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার
ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর (Goalpokher) থানার সাহাপুর এলাকায় সাতসকালে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ (Bloody Body) উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম শ্রীপতি বণিক, যাঁর বাড়ি স্থানীয় হাট ডুবকল এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতেও ওই ব্যক্তি নিজের বাড়িতেই ছিলেন। পরিবারের সদস্যদের অনুমান (Estimation), ভোরের দিকে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। এরপর সকালে নিজের কৃষি জমির পাশেই একটি ভুট্টার জমি (Maize Field) থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। পরিজনদের দাবি, কোনো ধারালো অস্ত্র (Sharp Weapon) দিয়ে গলার নলি কেটে তাঁকে নৃশংসভাবে খুন (Murder) করা হয়েছে।
তবে এই হত্যাকাণ্ডের কারণ নিয়ে চরম ধোঁয়াশায় রয়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, শ্রীপতির সঙ্গে এলাকার কারো কোনো ব্যক্তিগত শত্রুতা (Enmity) ছিল না। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Post-mortem) জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এটি পূর্বপরিকল্পিত কোনো অপরাধ কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত (Investigation) শুরু করেছে।


