শাশুড়িকে বাড়িতে ঢুকতে বাধা! পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের
Connect with us

রায়গঞ্জ

শাশুড়িকে বাড়িতে ঢুকতে বাধা! পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: শাশুড়িকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে। দীর্ঘদিন থেকে চলছে শাশুড়ি ও পুত্রবধূর ঝামেলা। বুধবারও সারাদিন বাড়ির বাইরেই দাঁড়িয়ে রইলেন শাশুড়ি। রায়গঞ্জের হাইরোড কালিতলার ঘটনা এটি। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন বয়স্ক এই মহিলা।

পুত্রবধূর অত্যাচারে অতিষ্ট বয়স্ক শাশুড়ি। শাশুড়িকে বাড়িতে ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। রায়গঞ্জের হাইরোড কালিতলা এলাকার ঘটনা এটি। এই এলাকার বাসিন্দা ভানু দেবনাথ। স্বামী মারা গিয়েছে দীর্ঘদিন আগে। তার এক ছেলে দুই মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে রয়েছে ছেলে মনোজ দেবনাথ এবং পুত্রবধূ ঝুমুর ঘোষ।

আরও পড়ুন – রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টর্নেডো! ভাইরাল ভিডিও

ভানু দেবী জানিয়েছেন, এক দেড় বছর ধরে পুত্রবধূর সাথে ঝামেলা চলছে। তাকে তার পুত্রবধূ বেশ কয়েকবার মারধর করেছে বলে অভিযোগ। তাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দিচ্ছেন না ওই মহিলা। যার কারণে তিনি সারাদিন এদিক-ওদিক ঘুরে বেড়ান। রাতে মেয়েদের বাড়িতে ঘুমাতে যান। বুধবারও তিনি বাড়ির সামনে গিয়ে বারবার ডাকাডাকি করলেও তার পুত্রবধূ দরজা খোলেননি। তিনি রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement
ads ads

এই ঘটনায় মায়ের পাশেই দাঁড়িয়েছেন মনোজ দেবনাথ। তিনিও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। শুনব তার প্রতিক্রিয়া।যদিও এ বিষয়ে অভিযুক্ত ঝুমুর দেবনাথের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন – পরিশুদ্ধ পানীয় জল প্রকল্প বিকল! দুর্ভোগে সাধারণ মানুষ

Continue Reading
Advertisement ads