চালু হতে চলেছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেস
Connect with us

দেশ

চালু হতে চলেছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেস

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২২শে ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষনা ছিল ডিজিটাল ভারত। সেই লক্ষ্যে অনেকটাই এগিয়েছে দেশ।আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ন দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে রেল যোগাযোগের উন্নতি ঘটানো।রেল যোগাযোগের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌছাতে দ্রুততা আনতে বদল ঘটানো হচ্ছে রেলওয়ে ট্র্যাকের।

গতি বাড়ানো হচ্ছে ট্র্যাকের।রেল যোগাযোগে আমূল পরিবর্তন ঘটিয়ে ট্র্যাকে নামানো হচ্ছে বন্দেভারত এক্সপ্রেস।দিল্লি থেকে লক্ষ্মৌ প্রথম বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেছিলেন প্রধাননমন্ত্রী নরেন্দ্র মোদী।এবারে নতুন বছরের প্রাক্কালে প্রথম বন্দেভারত এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে উত্তরবঙ্গ।হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে বন্দেভারত এক্সপ্রেস।ট্রেনের গতি ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টা।ইতিমধ্যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত প্রস্তাবিত বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী অনুমোদনের জন্য পাঠিয়েছে রেল।প্রস্তাবিত সময়সূচী অনুসারে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনটি হাড়া থেকে সকাল ৫.৫০ মিনিটে ছেড়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১.৫০ মিনিট।যাত্রা পথের মাঝে সকাল ১০.৪৫ মিনিটে থামবে মালদা টাউন স্টেশনে।ট্রেনটি পুনরায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে বেলা ২.৫০ মিনিটে এবং হাওড়া পৌছাবে রাত ১১.৫০ মিনিটে।যাত্রাপথের মাঝে মালদা টাউন স্টেশনে ট্রেনটি থামবে বিকাল ৫.৫৫ মিনিটে।রেল দপ্তরের ছাড়পত্র পেলে ৩০ ডিসেম্বর হাওড়া- নিউ জলপাইগুড়ি যাত্রা শুরু করার সম্ভাবনা রয়েছে বন্দেভারত এক্সপ্রেসের।যাত্রী স্বাচ্ছন্দ্যে নজর দেওয়া হয়েছে বন্দেভারত এক্সপ্রেসে।ইতিমধ্যে ইন্টিগ্রেডেড কোচ ফ্যাক্টারীতে কোচ তৈরীর কাজ শেষ হয়েছে।ট্রেনটি পুরোটাই থাকবে এসি চেয়ার কার,৩৬০ ডিগ্রি ঘোরানো যাবে যাত্রীদের বসার আসন।যাত্রীদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকবে ট্রেনের অন্দরেই।সপ্তাহে ছয়দিন চলাচল করবে বন্দেভারত এক্সপ্রেস এমন প্রস্তাবই পাঠানো হয়েছে রেল দপ্তরের কাছে।সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে নতুন দ্রুতগামী ট্রেন পেতে চলেছে উত্তরবঙ্গের বাসিন্দারা।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *