ট্রেনে কাটা পরে মৃত্যু বৃদ্ধের
Connect with us

দেশ

ট্রেনে কাটা পরে মৃত্যু বৃদ্ধের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক,১০ইজানুয়ারিঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রাঙাপুকুর গ্রামে। মৃত ব্যক্তির নাম বীরেন বর্মন ( ৬৩) । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাঙাপুকুর গ্রামের বাদিন্দা বীরেন বর্মন বাড়ি থেকে বেড়িয়ে বারসই- রাধিকাপুর রেললাইন পার হয়ে কাজে যাচ্ছিলেন। রেললাইন পার হতে গিয়ে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বীরেন বাবুর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বীরেন বাবু চোখেও কম দেখতেন এবং কানেও সেভাবে শুনতে পেতেন না। ট্রেনের আওয়াজ শুনতে না পারাতেই দুর্ঘটনার কবলে পরেন তিনি।