প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ১০০ মিলিয়ন ফলোয়ার! ট্রাম্পকে পিছে ফেলে ডিজিটাল প্ল্যাটফর্মেও জয় মোদীর
Connect with us

ভাইরাল খবর

প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ১০০ মিলিয়ন ফলোয়ার! ট্রাম্পকে পিছে ফেলে ডিজিটাল প্ল্যাটফর্মেও জয় মোদীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্বের রাজনৈতিক মানচিত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (India PM Narendra Modi) জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। আর সেই জনপ্রিয়তার (Popularity) প্রমাণ মিলল ডিজিটাল দুনিয়ায়। বিশ্বের প্রথম রাজনৈতিক নেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০ কোটি বা ১০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক (100 Million Milestone) স্পর্শ করলেন তিনি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৬) মোদী এই অনন্য রেকর্ড গড়লেন। ২০১৪ সালে এই প্ল্যাটফর্মে যোগ দেওয়ার পর গত এক দশকে তাঁর অ্যাকাউন্টটি বিশ্বের অন্যতম ‘এনগেজিং’ ডিজিটাল স্পেসে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক মহলে মোদীর ধারেকাছে নেই কোনো রাষ্ট্রপ্রধান। দ্বিতীয় স্থানে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ফলোয়ার সংখ্যা ৪৩.২ মিলিয়ন, যা মোদীর অর্ধেকেরও কম। একটি পরিসংখ্যান অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প, প্রাবোয়ো সুবিয়ান্তো (ইন্দোনেশিয়া), লুলা দা সিলভা (ব্রাজিল), রেসেপ তায়িপ এরদোয়ান (তুরস্ক) এবং হাভিয়ের মিলেইয়ের (আর্জেন্টিনা) মোট ফলোয়ার যোগ করলেও তা মোদীর একার সংখ্যার সমান হয় না।

শুধু বিশ্বমঞ্চেই নয়, দেশীয় রাজনীতিতেও (Indian Politics) মোদী অপ্রতিদ্বন্দ্বী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (১৬.১ মিলিয়ন) এবং রাহুল গান্ধী (১২.৬ মিলিয়ন) তাঁর চেয়ে অনেক পিছিয়ে। গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিংয়ের (Global Approval Rating) দিক থেকেও ৭০ শতাংশ ভোট নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

বর্তমানে ইজরায়েল সফরে (PM Modi Israel Visit) থাকা মোদীকে সেখানেও বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। কেনেসেটের সর্বোচ্চ সম্মান ‘স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল’ পাওয়ার দিনে ডিজিটাল দুনিয়ার এই রেকর্ড তাঁর মুকুটে নতুন পালক যোগ করল। একদিকে যখন তিনি কেনেসেটে দাঁড়িয়ে গাজায় শান্তি (Peace) এবং সন্ত্রাসবাদ (Terrorism) দমনের বার্তা দিচ্ছেন, ঠিক তখনই বিশ্বের ১০ কোটি মানুষ তাঁর ডিজিটাল যাত্রার সাক্ষী হলেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement