Love Jihad : লাভ জিহাদ রুখতে কড়া আইন আনছে সরকার
Connect with us

দেশের খবর

Love Jihad : লাভ জিহাদ রুখতে কড়া আইন আনছে সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক :  জোর করে ধর্মান্তরিত করা বন্ধ অর্থাৎ “লাভ জিহাদ” রুখতে কড়া বিল আনতে চলেছে বিজেপি পরিচালিত মহারাষ্ট্র সরকার। এই বিলের খসড়া তৈরির জন্য মহারাষ্ট্র পুলিশের ডিজি রশ্মি শুক্লার নেতৃত্বে সাত সদস্যর একটি কমিটি গঠন করেছে মহারাষ্ট্র সরকার। উল্লেখ্য ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছিলেন জোর করে ধর্মান্তরিত করা রুখতে কড়া আইন নিয়ে আসবে তার সরকার।

আরোও পড়ুন – বন্ধু আমেরিকাকে দেখেও! ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে পারছে না কেন ভারত সরকার ?

অন্য ধর্মে বিয়ে করে ধর্মান্তরণ রুখতে সর্বতোভাবে চেষ্টা করা হবে। ইতিমধ্যেই “লাভ জিহাদ” আটকাতে আসাম ও উত্তর প্রদেশ সরকার বিধানসভায় বিল পাস করিয়ে নিয়েছে। উত্তর প্রদেশে এই বিলে যাবজ্জীবন কারাদণ্ড ও আর্থিক জরিমানার উল্লেখ রয়েছে। আসাম সরকার ও এই বিলে যাবজ্জীবন কারাদন্ড কার্যকর করতে চাইছে। এবারে এই একই পথে এগোতে চাইছে মহারাষ্ট্র সরকার। এইমুহূর্তে আইনি ধারাগুলোকে পর্যালোচনা করে দেখছে দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটি। যদিও মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপ নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ধ্বংস করে একনায়কতন্ত্র কায়েম করতে চাইছে বিজেপি।

আরোও পড়ুন – নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা আহতদের ক্ষতিপূরণের ঘোষণা রেলের

Advertisement
ads
Continue Reading
Advertisement