বন্ধু আমেরিকাকে দেখেও! ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে পারছে না কেন ভারত সরকার ?
Connect with us

দেশের খবর

বন্ধু আমেরিকাকে দেখেও! ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে পারছে না কেন ভারত সরকার ?

Dipa Chakraborty

Published

on

অবৈধ অনুপ্রবেশকারী

ডিজিটাল ডেস্ক : অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা,অবৈধ অনুপ্রবেশকারীদের তাদের দেশে ফেরত পাঠাতে পারছে না ভারত, কেন? ১৩ ই ফেব্রুয়ারি আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে মোদি বলেছিলেন, অনুপ্রবেশ সমস্যা মেটাতে ভারত ও আমেরিকা যৌথভাবে কাজ করবে।

আমেরিকায় অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয়দের আমেরিকা দেশে ফেরত পাঠালেও ভারতে যে সব অনুপ্রবেশকারী চিহ্নিত হয়ে আটকে রয়েছে, তাঁদের ফেরানোর ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলি থেকে সেই সহযোগিতা পাচ্ছে না ভারত।ফলে ফেরত পাঠানো যাচ্ছে না সেইসকল বিদেশীদের।অনুপ্রবেশকারীদের ‘বিদেশি’ হিসাবে চিহ্নিত করার পরও কেন তাদের দেশে ফেরত পাঠানো যাচ্ছে না? প্রশ্ন তুলেছেন দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরা।

আরোও পড়ুন – নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা আহতদের ক্ষতিপূরণের ঘোষণা রেলের

এই মুহূর্তে অসমের বিভিন্ন বন্দি শিবিরে আটক রয়েছেন ২৭০ জন ব্যক্তি। যাদের মধ্যে বিদেশি নাগরিক বলে চিহ্নিত হয়েছেন ৬৩ জন। সুপ্রিম কোর্টে কেন্দ্র হলফনামা দিয়ে জানিয়েছে, বিদেশিদের শনাক্ত করলেও সেই ব্যক্তি যে দেশের নাগরিক সেই দেশ তাঁর ঠিকানা যাচাই করে প্রত্যর্পণে অনুমোদন না দিলে তাদের ফেরত পাঠানো সম্ভব নয়।যে ৬৩ জন ব্যক্তি বিদেশি হিসাবে চিহ্নিত হয়েছেন,তাঁরা আসলে বাংলাদেশি নাগরিক। কিন্তু এখনও পর্যন্ত ওই ৬৩ জনকে নিজেদের দেশের নাগরিক হিসাবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশের সরকার। সেকারনেই এই বাংলাদেশি নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না।

Advertisement
ads

আরোও পড়ুন – বহিষ্কৃত ১১৬ জন ‘অবৈধ’ ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরে মার্কিন সামরিক বিমান

Continue Reading
Advertisement