৪৩ হাজার কোটির প্রকল্পে আগুন! রাজস্থানের মেগা তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড
Connect with us

দুর্ঘটনা

৪৩ হাজার কোটির প্রকল্পে আগুন! রাজস্থানের মেগা তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার অর্থাৎ ২১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে যে প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা ছিল, সেখানেই ঘটে গেল এক মর্মান্তিক বিপত্তি। রাজস্থানে অবস্থিত দেশের প্রথম সমন্বিত শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে (Petrochemical Complex) সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ এখনও অজানা হলেও, শোধনাগারের একটি ইউনিটে এই বিধ্বংসী আগুন (Massive Fire) লাগায় চত্বর জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় এক কিলোমিটার দূর থেকেও ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা দেখা যাচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের ২০টিরও বেশি ইঞ্জিন (Fire Engines) যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। রাজস্থান সরকার এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) এই যৌথ উদ্যোগটি ভারতের জ্বালানি নিরাপত্তা (Energy Security) ও আমদানিনির্ভরতা কমানোর ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছিল। ২০১৩ সালে সোনিয়া গান্ধী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও, ২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদী নতুন করে এর কাজ শুরু করেন, যার বর্তমান খরচ দাঁড়িয়েছে ৪৩,১২৯ কোটি টাকা।

এই শোধনাগারটি কেবল তেল উৎপাদন নয়, বরং প্লাস্টিক, কৃষি পাইপ এবং চিকিৎসা সরঞ্জাম তৈরির কাঁচামাল হিসেবে পলিপ্রোপিলিন ও বেঞ্জিনের মতো পেট্রোকেমিক্যাল পণ্য সরবরাহের এক শক্তিশালী কেন্দ্র (Industrial Hub) হওয়ার কথা ছিল। উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে এমন ভয়াবহ দুর্ঘটনা প্রকল্পের নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। বর্তমানে কারিগরি দল (Technical Team) ও নিরাপত্তা সংস্থাগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে।

Advertisement
ads