প্রথম দফার আগে শাহর ঝটিকা সফর! বাংলায় জোরদার প্রচারে বিজেপি
Connect with us

ভাইরাল খবর

প্রথম দফার আগে শাহর ঝটিকা সফর! বাংলায় জোরদার প্রচারে বিজেপি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার ভোটগ্রহণের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। আর ঠিক তার আগের মূহূর্তে বঙ্গ বিজেপিকে (BJP) জয়ের ‘শেষ টোটকা’ দিতে ময়দানে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ। মঙ্গলবার ও বুধবার— টানা দু’দিন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে ফেলবেন গেরুয়া শিবিরের এই শীর্ষ নেতা।

আগামীকাল, মঙ্গলবার (২১ এপ্রিল) রাজ্যে পৌঁছবেন তিনি। বিজেপি সূত্রে খবর, এদিন তিনি উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট চারটি হাইভোল্টেজ জনসভা (Public Meetings) করবেন। প্রথম দফার ভোটের আগে দলীয় কর্মীদের মনোবল (Morale) বাড়াতে এবং ভোটারদের কাছে শেষ মুহূর্তের বার্তা পৌঁছে দেওয়াই তাঁর এই সফরের মূল লক্ষ্য।

বুধবার (২২ এপ্রিল) শাহের নজরে মূলত দক্ষিণবঙ্গ। ওই দিন হুগলির সপ্তগ্রাম এবং উত্তর ২৪ পরগনার হাবড়াতে দুটি বড় জনসভা করবেন তিনি। তবে বুধবারের কর্মসূচিতে বিশেষ নজর কেড়েছে যাদবপুর সফর। এই হাই-প্রোফাইল (High-profile) কেন্দ্রে একটি মেগা রোড শো (Road Show) করার কথা রয়েছে তাঁর। রাজনৈতিক মহলের মতে, প্রথম দফার ভোটের ঠিক আগে দক্ষিণবঙ্গের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে শাহের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Significant)।

Advertisement
ads

বিজেপির অন্দরের খবর, এই ঝটিকা সফরের (Whirlwind Tour) মাধ্যমে শাহ শুধু কর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও বিজেপির পক্ষে জনমত (Public Opinion) তৈরি করতে চাইছেন। প্রথম দফার আগে শাহের এই ‘মাস্টারস্ট্রোক’ (Masterstroke) পদ্ম শিবিরের পালে কতটা হাওয়া টানে, এখন সেটাই দেখার।

Continue Reading
Advertisement