৩২ ঘণ্টা পরে আগুনস্থলে দমকলমন্ত্রী, বললেন "প্রজাতন্ত্র দিবসে ব্যস্ত ছিলাম"
Connect with us

দুর্ঘটনা

৩২ ঘণ্টা পরে আগুনস্থলে দমকলমন্ত্রী, বললেন “প্রজাতন্ত্র দিবসে ব্যস্ত ছিলাম”

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আনন্দপুরের (Anandapur) নাজিরাবাদ রোডে (Nazirabad Road) মোমো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire Incident) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮-এ। প্রশাসন সূত্রে আশঙ্কা, এই সংখ্যা আরও বাড়তে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। গোটা এলাকা জুড়ে স্বজনহারাদের কান্না ও উৎকণ্ঠার ছবি।

রবিবার গভীর রাতে আগুন লাগে ওই কারখানায়। ভিতরে তখন প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পর কয়েকজন বেরোতে পারলেও প্রায় ২০ জন আটকে পড়েন। দমকলের ১৫টি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন আংশিক নিয়ন্ত্রণে আনে। এখনও ধ্বংসস্তূপের ভিতরে পকেট ফায়ার (Pocket Fire) জ্বলছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা।

উদ্ধার হওয়া মৃতদেহগুলি এতটাই ঝলসে গিয়েছে যে শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদের পরিচয় নিশ্চিত করতে DNA টেস্ট (DNA Test) করা হবে। কুলিং প্রসেস (Cooling Process) শেষ হলে ফরেনসিক তদন্ত (Forensic Investigation) শুরু হবে।

Advertisement
ads

এদিকে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ, ঘটনার ৩২ ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, “এটা একেবারে জতুগৃহ (Fire Trap)। অগ্নি নির্বাপণের (Fire Safety) কোনও ব্যবস্থা ছিল না।” পাশাপাশি তিনি জানান, প্রজাতন্ত্র দিবস (Republic Day) থাকায় বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলেন। উল্লেখ্য, কারখানাটির কোনও দমকল অনুমোদন (Fire Clearance) ছিল না—ডিজির স্বীকারোক্তিতে উঠছে প্রশাসনিক গাফিলতির প্রশ্ন।