উত্তর দিনাজপুর
পাকা রাস্তার দাবিতে আগুন জ্বলল রাস্তায়
নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ০৬ জানুয়ারী : বেহাল রাস্তা সংষ্কারের দাবিতে আন্দোলনে নামল গ্রামবাসীরা। বুধবার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের হেমবাজার এলাকায় রাস্তার ওপর আগুন জ্বালিয়ে অবরোধ বিক্ষোভে সামিল হন তারা।
জানা গেছে দীর্ঘদিন ধরে সংষ্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে হেমবাজার থেকে চোপড়া জোতজামাল প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত তিন কিমি রাস্তা। এদিন থানার আই সি এবং বিডিও পৌঁছালেও আন্দোলনকারীরা জেলা শাসককে ঘটনাস্থলে আসতে বলে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, অতীতে একাধিকবার রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনো কাজ হয়নি৷ বাধ্য হয়েই রাস্তা পথ অবরোধ করেন গ্রামবাসীরা। যদিও ব্লক প্রশাসন থেকে গ্রামবাসীদের বিষয়টি লিখিত আকারে জানাতে বলা হয়েছে। ব্লক প্রশাসন থেকে গ্রামবাসীদের দাবিতে জেলা প্রশাসনকে অবগত করা হবে।
