উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুরে কবে ও কোথায় করোনা টিকার ড্রাই রান হবে জেনে নিন
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৬ জানুয়ারী : উত্তর দিনাজপুর জেলাতে ৮ ই জানুয়ারি শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের ড্রাইরান প্রক্রিয়া। চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী মিলিয়ে প্রায় ১৫ হাজার জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে ৷ বুধবার এমনটাই জানিয়েছেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা ৷
সারা রাজ্যের সঙ্গে ৮ ই জানুয়ারি থেকে উত্তর দিনাজপুর জেলায় শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান প্রক্রিয়া। উল্লেখ্য রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন যে সমস্ত জেলায় মেডিক্যাল কলেজ রয়েছে সেখানে তিনটি স্থানে এবং যেখানে মেডিক্যাল কলেজ নেই সেই জেলায় দুটি স্থানে এই ড্রান রান প্রক্রিয়া চলবে।

অরবিন্দ কুমার মীনা, জেলা শাসক , উত্তর দিনাজপুর
জেলা শাসক অরবিন্দ কুমার মীনা বুধবার জানিয়েছেন, রাজ্যের নির্দেশ মেনে করোনা ভ্যাকসিনের ড্রাই রান শুরু হচ্ছে ৮ ই জানুয়ারি থেকে। উত্তর দিনাজপুর জেলায় করোনা যুদ্ধে শামিল ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে কাজে যুক্ত প্রায় ১৫ হাজার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আশা, অঙ্গনওয়াড়িদের প্রথম পর্যায়ে ভ্যাকসিন বা টিকাকরণ করা হবে। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মহারাজা ব্লক স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও ইসলামপুর মহকুমা হাসপাতালে এই ড্রাই রান প্রক্রিয়া চলবে।
