মদের আড্ডায় ভয়ংকর পরিণতি, বন্ধুর হাতে প্রাণ গেল যুবকের
Connect with us

খুন

মদের আড্ডায় ভয়ংকর পরিণতি, বন্ধুর হাতে প্রাণ গেল যুবকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মদের আসরে বচসা গড়াল খুনে! বন্ধুর হাতেই প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে সোনারপুরের রাজপুর সুভাষপল্লি এলাকায়। নিহতের নাম বিশাল সাউ (২৫), যিনি পেশায় ছাতু বিক্রেতা ছিলেন। তাঁর স্ত্রী ও মাত্র আড়াই মাসের এক পুত্রসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় পৌনে ১১টা নাগাদ বিশালকে ফোন করে ডেকে পাঠায় তার বন্ধু আকাশ পাইক। স্ত্রী তাকে বাইরে না যেতে অনুরোধ করলেও, সেই অনুরোধ উপেক্ষা করেই বাড়ি থেকে বেরিয়ে যান বিশাল। এরপর সুভাষপল্লির একটি মাঠে আকাশ ও আরও দুই বন্ধু— রাকেশ এবং রাহুলের সঙ্গে মদ্যপান করছিলেন তিনি।

আরও পড়ুনঃঅন্ধকারের বলি! নিখোঁজ সাংবাদিকের অর্ধদগ্ধ দেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রাথমিক তদন্তে অনুমান, মদ্যপ অবস্থায় চার বন্ধুর মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটির পর বিশালকে মারধর করে মাঠেই ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। পরে রাত ১টা নাগাদ বিশালের পরিবার খবর পেয়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় বিশালের।

Advertisement
ads

ঘটনার পর বিশালের বাবা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বিশালের তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে।