এসএসসিতে হাজার হাজার বাইরের পরীক্ষার্থী, ডবল ইঞ্জিনের বাস্তবতা নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর
Connect with us

ভাইরাল খবর

এসএসসিতে হাজার হাজার বাইরের পরীক্ষার্থী, ডবল ইঞ্জিনের বাস্তবতা নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজ, ১৪ সেপ্টেম্বর, অনুষ্ঠিত হল এসএসসি (SSC)-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন রাজ্যের প্রার্থীরা, যার মধ্যে ১৩ হাজার ৫১৭ জন ভিনরাজ্যের (Other States) প্রার্থী। তাঁদের অধিকাংশই উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং বিহার (Bihar) থেকে এসেছেন বলে জানা গিয়েছে।

এ প্রসঙ্গে ফের একবার ডবল ইঞ্জিন সরকারকে (Double Engine Government) তীব্র আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। নাম না করেই কটাক্ষ করলেন বিজেপিকে (BJP)।
রবিবার পরীক্ষা শেষে সাংবাদিক বৈঠকে এসএসসিকে ধন্যবাদ জানান ব্রাত্য। তবে সাথেই তথ্যের ভিত্তিতে প্রশ্ন তোলেন বিজেপির তথাকথিত ডবল ইঞ্জিন সরকারের সাফল্য নিয়ে।

তিনি বলেন, “তথ্য বলছে ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩১ হাজার ৩৬২ জন ভিনরাজ্যের প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। এবারও একই ছবি। আজকের পরীক্ষাতেও ১৩ হাজারের বেশি প্রার্থী এসেছে বাইরের রাজ্য থেকে। তা হলে ডবল ইঞ্জিন সরকারের সাফল্য কোথায়?”

পরীক্ষার স্বচ্ছতা নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য:
পরীক্ষা যেন স্বচ্ছ (Transparent) ও ত্রুটিমুক্ত (Error-Free) হয়, তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে এসএসসি বলে জানান তিনি।

Advertisement
ads

নতুন কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

  • এই প্রথমবার, ওএমআর (OMR) ভিত্তিক উত্তরপত্রের (Answer Sheet) কপি দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের

  • লিখিত পরীক্ষার পর অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) প্রকাশ করা হবে মডেল উত্তরপত্র (Model Answer Key)

  • উত্তর নিয়ে কোনও আপত্তি থাকলে তা জানাতে দেওয়া হবে পাঁচ দিনের সময়

  • যাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁদের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে

কমিশন (Commission)-এর পক্ষ থেকেও জানানো হয়েছে, একাধিক অভিযোগ উঠলেও এবারের এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে (Smoothly) ও স্বচ্ছভাবেই সম্পন্ন হয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি। এর মধ্যে রয়েছেন ২৬ হাজার চাকরিচ্যুত (Job Losers) পরীক্ষার্থীও। ফলে একদিকে যেমন পুরনোদের জন্য ফের সুযোগ, অন্যদিকে নতুনদের ভবিষ্যৎ নির্ধারণও হবে এই পরীক্ষার মাধ্যমে।

Advertisement
ads