ভাইরাল খবর
ফেসবুক-ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ছে রেট্রো ছবি, তৈরি করবেন কীভাবে, জেনে নিন
ডিজিটাল ডেস্কঃ নতুন করে উছলে উঠেছে নস্টালজিয়ার ঢেউ। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ জুড়ে হঠাৎ করে ভাইরাল হয়ে উঠেছে ‘রেট্রো’ (Retro) লুকের ছবি। ঝকঝকে পোর্ট্রেট, পুরনো দিনের আলোছায়া, এক চোখে বাস্তব — আর এক চোখে সিনেম্যাটিক সৌন্দর্য। আর এই নতুন ট্রেন্ডের নেপথ্যে রয়েছে গুগলের (Google) কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি — ন্যানো বানানা (Nano Banana)।
গুগলের Gemini 2.5 Flash AI চ্যাটবটের মধ্যেই যুক্ত হয়েছে এই ইমেজ জেনারেশন ফিচার। মুহূর্তেই এই AI টুল জনপ্রিয় হয়ে উঠেছে Gen Z প্রজন্মের মধ্যে। এর মাধ্যমে তৈরি হওয়া ছবিতে একদিকে যেমন ফিরে আসে পুরনো দিনের আবেগ, অন্যদিকে ছবি হয়ে ওঠে বাস্তবসম্মত ও হাই-ডেফিনিশন (HD)।
‘ন্যানো বানানা’ কীভাবে কাজ করে?
এটি একটি AI ইমেজ জেনারেটর, যা গুগল জেমিনি (Gemini) প্ল্যাটফর্মে কাজ করে। এখানে আপনি নিজের একটি ছবি আপলোড করে একটি নির্দিষ্ট প্রম্পট (prompt) দিলেই AI তৈরি করে দেবে একেবারে সিনেমার মতো রেট্রো স্টাইলের পোর্ট্রেট।
সবচেয়ে বড় ব্যাপার — এই টুলটি পুরোপুরি বিনামূল্যে (Free)! অর্থাৎ আলাদা করে টাকা খরচ না করেই আপনি বানাতে পারবেন এই ছবি।
কীভাবে বানাবেন নিজের রেট্রো ছবি? (Step-by-step গাইড)
১. প্রথমে যান Google AI Studio ওয়েবসাইটে বা Google Gemini অ্যাপ-এ
2. সাইন ইন করার পর Gemini ইন্টারফেসে ‘ন্যানো বানানা’ অপশন সিলেক্ট করুন
3. নিজের একটি HD ছবি আপলোড করুন
4. নিচে একটি প্রম্পট লিখুন — কী ধরনের রেট্রো লুক আপনি চান
5. “Run” বা “Enter” চাপুন — ব্যস, তৈরি হয়ে যাবে আপনার নতুন AI রেট্রো ছবি!
রেট্রো শাড়ি ছবির জন্য সেরা ৩টি প্রম্পট (Prompts)
প্রম্পট ১:
“Transform into a 4K HD portrait of a woman in a translucent red saree, with loose wavy hair and a white flower tucked in. Side lighting casting profile shadow, nostalgic and artistic tone.”
প্রম্পট ২:
“Generate a vintage grainy image of a girl in a purple chiffon saree, with a wooden door background, wind blowing her hair, and moody cinematic ambiance.”
প্রম্পট ৩:
“Retro look with plain Benarasi saree, smooth dark brown hair with a tiny flower, white wall background, golden hour lighting on the face.”
আর আপনি যদি শাড়ি না চান তাহলে শাড়ির জায়গায় যেই ড্রেস আপনার পছন্দ সেই ড্রেসের নাম লিখে দিলেই কেল্লাফতে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মত
বিশেষজ্ঞদের মতে, গুগলের এই ‘ন্যানো বানানা’ টুল দ্রুতই হয়ে উঠছে একটি ভাইরাল ট্রেন্ড। কারণ একটাই — অসাধারণ রিয়েলিজম, ভিনটেজ ফিনিশ, এবং একদম বিনামূল্যে (free of cost) ব্যবহারের সুবিধা।
ছবির মধ্যে মুখাবয়ব, পোশাক, ব্যাকগ্রাউন্ড — সবকিছু এতটাই নিখুঁতভাবে ফুটে ওঠে যে তা বিশ্বাস করানো কঠিন যে এটি তৈরি AI দিয়ে।


