দুর্ঘটনা
উত্তরপ্রদেশ থেকে এসে বিপাকে পরীক্ষার্থী, মোবাইল-টাকাও খোয়া গেল
ডিজিটাল ডেস্কঃ ৯ বছর পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission – SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষা। রাজ্য জুড়ে রবিবারের এই পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৯৩ লক্ষ ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী (Candidates)। অনেকেই এসেছেন রাজ্যের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে। তবে সেই পরীক্ষার আগেই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক পরীক্ষার্থী, যিনি এসেছিলেন উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে।
ভুক্তভোগীর নাম আনন্দ কুমার বিন্দ, যিনি উত্তরপ্রদেশের রামপুর গোপীগঞ্জ, সন্ত রবিদাস নগরের বাসিন্দা। শনিবার বিভূতি এক্সপ্রেসে করে হাওড়া পৌঁছন। সেখান থেকে লোকাল ট্রেনে (Local Train) হুগলিতে এসে পৌঁছন।
অন্যান্য পরীক্ষার্থীর মতোই তিনিও এসেছিলেন আগেভাগেই, যাতে রবিবার দুপুর ১২টার পরীক্ষায় অংশ নিতে পারেন। পরীক্ষাকেন্দ্রে (Exam Centre) পৌঁছেও গিয়েছিলেন সময়মতো। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি।
হলের বাইরে আচমকাই মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপরই জানা যায় গতরাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।
আনন্দ জানান, স্টেশনে এক অচেনা ব্যক্তির সঙ্গে দেখা হয় তাঁর। সেই ব্যক্তি তাঁকে হোটেলে নিয়ে যান ও খাবার খাওয়ান। এরপর গঙ্গায় স্নান করানোর কথা বলে নিয়ে যান, তারপর ফের স্টেশনে।
এরপর যা ঘটেছে, তা তাঁর স্মৃতিতে নেই। কিছুই মনে করতে পারছেন না। যখন জ্ঞান ফেরে, তখন নিজেকে তিনি চুঁচুড়া হাসপাতালে (Chinsurah Hospital) শুয়ে থাকতে দেখেন।
সেখান থেকে কোনওরকমে পরীক্ষা দিতে হুগলি এইচইটিসি কলেজে (Hooghly HTC College) পৌঁছন। কিন্তু পরীক্ষা শুরুর আগেই আবার মাথা ঘুরে পড়েন বাইরে। জানা গিয়েছে, তাঁর মোবাইল (Mobile) এবং টাকা (Money) সবই খোয়া গেছে।
তিনি ইতিহাস (History) বিষয়ের পরীক্ষার্থী। এখনো স্পষ্ট নয় ঠিক কী ঘটেছিল রাতে, তবে এমন ঘটনার পর উদ্বেগ ছড়িয়েছে অন্যান্য বাইরের রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের মধ্যেও।


