উপরাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ধনকড়, জল্পনা তুঙ্গে
Connect with us

দেশের খবর

উপরাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ধনকড়, জল্পনা তুঙ্গে

Dipa Chakraborty

Published

on

ভারতের উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকা ইস্তফা দিলেন জগদীপ ধনকড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে রাষ্ট্রপতির দফতর সূত্রে নিশ্চিত করা হয়েছে। বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত এই ব্যক্তিত্ব জানান, শারীরিক অসুস্থতার কারণেই তাঁকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

দেশের রাজনীতিতে এই পদক্ষেপকে অনেকেই ‘অপ্রত্যাশিত’ বলেই ব্যাখ্যা করছেন। যদিও ধনকড় নিজে এই সিদ্ধান্তের নেপথ্যে ব্যক্তিগত স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়েছেন, রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।

উল্লেখ্য, জগদীপ ধনকড় ২০২২ সালের আগস্ট মাসে উপরাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। রাজ্যসভার চেয়ারম্যান হিসাবেও দায়িত্বে ছিলেন তিনি। তাঁর আচমকা পদত্যাগে স্বভাবতই বিস্মিত সংসদ এবং প্রশাসনিক মহল।

Continue Reading
Advertisement