ভাইরাল খবর
পুণেতে পুরুলিয়ার যুবক খুন! ‘হেট ক্রাইম’ অভিযোগ তুলে সরব মুখ্যমন্ত্রী মমতা
ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রের পুণেতে (Pune) পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) খুনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি ঘটনাটিকে ‘হেট ক্রাইম’ (Hate Crime) বলে আখ্যা দেন এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি তোলেন।
নিহত সুখেন মাহাতো (৩১), পুরুলিয়ার বরাবাজারের তুমড়াশোল এলাকার বাসিন্দা। পুণের কোরেগাঁও ভিম সংলগ্ন এলাকায় একটি গাড়ির পার্টস তৈরির কারখানায় কাজ করতেন। মঙ্গলবার বিকেলে ৩টার শিফটে (Shift) কাজে যান তিনি। কর্মস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণেই তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ভাষা ও পরিচয়ের কারণে এক যুবককে অত্যাচার করে হত্যা করা হয়েছে। তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “এই শোকের সময়ে বাংলা পরিবারের পাশে রয়েছে।”
বুধবার রাত পর্যন্ত মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police) কাউকে গ্রেফতার করতে পারেনি। শিকারপুর থানার পুলিশ জানিয়েছে, তদন্ত (Investigation) চলছে। ঘটনায় পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


