ভাইরাল খবর
ভবানীপুরে অশান্তি নিয়ে সরব মমতা! ‘আমার পোস্টারে থুতু দিয়েছে, বাড়িতে হামলা হয়েছে’
ডিজিটাল ডেস্কঃ গত বৃহস্পতিবার ভবানীপুরে শুভেন্দু অধিকারীর সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো (Road Show) ঘিরে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের নির্বাচনী সভা থেকে তিনি অভিযোগ করেন, ভবানীপুরে তাঁর বাড়ির সামনে হামলা চালানো হয়েছে এবং তাঁর পোস্টারে (Poster) থুতু দেওয়া হয়েছে।
তৃণমূল নেত্রীর দাবি, ওই দিন কালীঘাটে তাঁর বাড়ির গলির সামনে যখন বিজেপির মিছিল পৌঁছায়, তখন চরম বিশৃঙ্খলা (Chaos) তৈরি হয়। তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে জুতো দেখানো হয়েছে এবং তাঁর নিজের পোস্টারকে উদ্দেশ্য করে আপত্তিজনক আচরণ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, “স্থানীয় লোকজনই এই ঘটনার প্রতিবাদ (Protest) করেছেন, এর পিছনে কোনও রাজনীতি নেই।” তিনি আরও দাবি করেন, শুভেন্দু অধিকারীর মনোনয়ন (Nomination) জমা দেওয়ার সময় বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে এলাকায় অশান্তি পাকিয়েছে।
এদিন প্রচার সভা থেকে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ভূমিকা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ভবানীপুরে তল্লাশির নামে কেন্দ্রীয় বাহিনী ‘অসভ্যতা’ করেছে এবং এক মহিলাকে আপত্তিকরভাবে চেক (Check) করা হয়েছে। এই বিষয়ে সাধারণ মানুষকে সাবধান (Cautious) থাকার পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, ভবানীপুরে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, এই হাই-ভোল্টেজ কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক পারদ ততই চড়ছে।


