কালিয়াগঞ্জে বিষধর সাপের কামড়ে মৃত গৃহবধূ
Connect with us

উত্তর দিনাজপুর

কালিয়াগঞ্জে বিষধর সাপের কামড়ে মৃত গৃহবধূ

Dipa Chakraborty

Published

on

কালিয়াগঞ্জ, ১২জুন : গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন জয়দেবপুরে। জানা গিয়েছে মৃতার নাম টুলটুলি রাজবংশী।

শুক্রবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ কামড় দেয় টুলটুলিদেবীর পায়ে। সাপের কামড়ে ঘুম ভেঙে গেলে আশঙ্কাজনক তড়িঘড়ি কালিয়াগঞ্জ স্টেট হাসপাতালে নিয়ে আসেন স্বামী সুবোধ রাজবংশী। কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনা জানতে পেরে শনিবার সকালে তার বাড়িতে গিয়ে সাহায্যর প্রতিশ্রুতি ও সমবেদনা জানান ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য। তিনি বলেন,পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে আর্থিক ক্ষতিপূরণ পাবেন মৃত গৃহবধূর বাড়ির লোকজন। সেই মতো মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।