জৈব সার প্রয়োগ করে বিভিন্ন ফল ও ফুলের চাষ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের
Connect with us

উত্তর দিনাজপুর

জৈব সার প্রয়োগ করে বিভিন্ন ফল ও ফুলের চাষ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের

Dipa Chakraborty

Published

on

ইটাহার, ১২ জুন : দেশজুড়ে যখন রাসায়নিক সার ও জিনগতভাবে পরিবর্তন করা বীজ ছড়িয়ে পড়ছে, তখন স্রোতের উল্টো দিকে যাচ্ছেন ইটাহার ব্লকের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অক্ষয় পাল।

জৈব সার প্রয়োগ করে বিভিন্ন ফল ও ফুলের চাষ করছেন নিজের বাড়িতেই।ইটাহার থানার মারনাই অঞ্চলের মারনাই গ্রামের বাসিন্দা অক্ষয় পাল শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর বিগত কয়েক বছর ধরে বাড়ির বাগানে আম, সবেদা, কলা পেয়ারা সহ বিভিন্ন ফল ও রঙ বেরঙের ফুলের চাষ করছেন জৈব সার প্রয়োগ করে।
অক্ষয় পাল জানান, গোবর, চুন, ছাই এসব প্রয়োগ করেই তিনি ফল ফুলের চাষ করেন। ফলনও ভালোই হয় সাথে গাছের স্বাস্থ্যও ভালো থাকে।