পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত ১
Connect with us

মালদা

পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত ১

Dipa Chakraborty

Published

on

গাজোল, ৬ জুলাই : পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের আমলী ডাঙ্গা এলাকায়। মৃতের নাম কর্নেল মার্ডি। বয়স ৩৩। সে গাজলের বৈড়গাছী অঞ্চলের একলাখী এলাকার বাসিন্দা।

জানা যায়, ওই ব্যক্তি গাজোলের আমলী ডাঙ্গা এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এদিন শ্বশুরবাড়ীর পাশ্ববর্তী পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে যান তিনি। এরপর তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।

আরও খবর পড়ুন : পত্নী বিয়োগ মুকুল রায়ের। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কৃষ্ণা রায়