পহেলগাঁও হামলায় নিহত সেনার পরিবারকে সান্ত্বনা, কানপুরে মোদির আবেগঘন সাক্ষাৎ
Connect with us

অপারেশন সিঁদুর

পহেলগাঁও হামলায় নিহত সেনার পরিবারকে সান্ত্বনা, কানপুরে মোদির আবেগঘন সাক্ষাৎ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাহেলগাঁও (Pahalgam) সন্ত্রাসী হামলায় শহিদ শুভম দ্বিবেদী (Shubham Dwivedi)-র পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার কানপুরের (Kanpur) চেকারি বিমানবন্দরে শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শুভমের স্ত্রী ও ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের আশ্বস্ত করে জানান, সন্ত্রাসবাদকে রুখতে ভারত কোনওভাবেই পিছু হটবে না। দেশের নিরাপত্তা রক্ষার্থে যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের পরিবারের পাশে সরকার সর্বদা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিবারের তরফে শুভমের তুতো দাদা বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ ছিল ভীষণ আবেগপ্রবণ। সকলের চোখে জল এসে গিয়েছিল।” তিনি আরও জানান, মোদি শহিদের পরিবারের প্রতিটি সদস্যের খোঁজখবর নেন এবং পরবর্তী সময়ে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ আইসিকে গালিগালাজ কাণ্ডে অনুব্রতকে তৃণমূলের ভর্ৎসনা, চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ

শুভমের স্ত্রী বলেন, “সাক্ষাতের সময়ে মোদিকে খুবই ব্যথিত ও আবেগাক্রান্ত মনে হচ্ছিল। ওঁর চোখে আন্তরিকতা ছিল। আমাদের প্রতি যে সহানুভূতি ও সম্মান দেখিয়েছেন, তা আমাদের মন ছুঁয়ে গেছে।”

Advertisement
ads

শুভমের বাবা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা গর্বিত, যে আমাদের ছেলের বলিদানকে সম্মান জানাতে স্বয়ং প্রধানমন্ত্রী দেখা করতে এলেন। এটা আমাদের জীবনের এক অম্লান মুহূর্ত।”

সরকারি সূত্রে জানা গিয়েছে, শহিদদের পরিবারের পাশে দাঁড়াতে একগুচ্ছ মানবিক সহায়তা ও বিশেষ প্যাকেজের কথাও ভাবছে কেন্দ্র। এর পাশাপাশি মোদি বার্তা দিয়েছেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই অটল থাকবে।

Continue Reading
Advertisement