ভাইরাল খবর
‘মতুয়ারা তৃণমূলের দয়ায় বাঁচে না’, বাংলা সফরের পর এক্সে লিখলেন প্রধানমন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ বাংলা সফর (Bengal Visit) সেরে ফেরার পর মতুয়া সমাজকে (Matua Community) বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাহেরপুরে (Thaherpur) মতুয়াগড়ে সভা থাকার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে সেখানে পৌঁছতে পারেননি তিনি। সেই দিন অডিয়ো বার্তা দিলেও নাগরিকত্ব (Citizenship) নিয়ে প্রত্যাশিত বক্তব্য না মেলায় প্রশ্ন তোলে শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
এর পর শনিবার প্রধানমন্ত্রী এক্স (X) মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র (Namasudra) পরিবারকে পরিষেবা দেওয়ার আশ্বাস দিচ্ছি। মতুয়ারা তৃণমূলের দয়ায় বেঁচে নেই। ভারতের নাগরিক হিসেবে সম্মানের সঙ্গে বসবাস করার পূর্ণ অধিকার রয়েছে তাঁদের। নাগরিকত্ব আইন (CAA) তারই প্রমাণ।” পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মতুয়া ও নমঃশূদ্র সমাজ আরও বেশি সরকারি পরিষেবা পাবে।
TMC is putting all its strength towards protecting infiltrators who, in turn, loot the poor of West Bengal, spread terror, chaos and commit atrocities against our Nari Shakti.
It is Modi’s assurance to the people of West Bengal that once a BJP government is made in the state,…
— Narendra Modi (@narendramodi) December 20, 2025
প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “২০২১ সালেও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। তারপর মতুয়াদের জন্য কী করা হয়েছে?” তিনি প্রশ্ন তোলেন, কেন ২০১৯ সালে পাশ হওয়া আইন ২০২৪ সালে এসে কার্যকর হল।
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই দাবি করেছিলেন, কোনও হিন্দু উদ্বাস্তু (Hindu Refugee) ভোটার তালিকা থেকে বাদ যাবে না। যদিও নাগরিকত্ব প্রসঙ্গে মঞ্চ থেকে সরাসরি কোনও ঘোষণা শোনা যায়নি, তা নিয়েও বিতর্ক চলছেই।


