জঙ্গি হামলায় কাঁপল দেশ, সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
Connect with us

স্বাস্থ্য

জঙ্গি হামলায় কাঁপল দেশ, সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী জঙ্গি হামলার পর সঙ্গীন পরিস্থিতিতে নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসৌদি আরব সফরের দ্বিতীয় দিনে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি বাতিল করে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। বুধবার সকালে প্রধানমন্ত্রী দিল্লিতে পৌঁছন বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর।

মূলত দুই দিনের সরকারি সফরে সৌদি আরব গিয়েছিলেন মোদি। কিন্তু পহেলগাঁওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হামলার খবর পৌঁছতেই রাতারাতি সিদ্ধান্ত বদলান তিনি। সৌদি সরকারের পক্ষ থেকে আয়োজিত নৈশভোজেও অংশ নেননি প্রধানমন্ত্রী

আরও পড়ুনঃ কাশ্মীরে সন্ত্রাসবাদীদের রক্তঝরা খেলা, হতাহত বহু পর্যটক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পহেলগাঁওয়ে সেনা পোশাকে সজ্জিত জঙ্গিরা নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সাধারণ মানুষের উপর গুলি চালায়। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা ইতিমধ্যেই ২৮ পেরিয়েছে। আহতদের অনেকেই হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এলাকায় প্রায় ৪০ রাউন্ড গুলি ছোঁড়া হয়।

Advertisement
ads ads

এই হামলার ভয়াবহতা এক ধাক্কায় স্মরণ করিয়ে দিয়েছে ২০১৯-এর পুলওয়ামা কাণ্ডকে। গোটা দেশে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। প্রধানমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় এই হামলার তীব্র নিন্দা করে লেখেন, “জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলা কাপুরুষোচিত। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি। দোষীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আরও তীব্র হবে।”

Advertisement
ads ads

প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই কাশ্মীরে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে হামলার প্রেক্ষাপট, নিরাপত্তা পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের প্রতিক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখছেন তিনি। এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের নিরাপত্তা সংস্থাগুলিকে আরও কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে।

সরকারি মহলে মনে করা হচ্ছে, এই হামলা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার ইস্যু নয়, আন্তর্জাতিক কূটনৈতিক স্তরেও এর প্রতিক্রিয়া পড়বে। ফলে মোদির সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্তকে কেবল আবেগ নয়, কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
ads ads

 

Continue Reading
Advertisement ads