দলের আইনি দায়িত্বে নতুন অধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে তৃণমূলের বড় সিদ্ধান্ত
Connect with us

ভাইরাল খবর

দলের আইনি দায়িত্বে নতুন অধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে তৃণমূলের বড় সিদ্ধান্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের লিগ্যাল সেলের (Trinamool Congress Legal Cell) নতুন চেয়ারপার্সন হিসেবে নিয়োগ পেলেন রাজ্যের মন্ত্রী ও দলের শীর্ষ মহিলা নেতা চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। আগের দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)।

শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বদলের কথা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ লিগ্যাল কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে কারা থাকবেন এবং মলয় ঘটকের অবস্থান কী হবে, তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ ‘বিপক্ষ কী করে পেল অডিও ক্লিপ?’ অনুব্রত মণ্ডলের ক্ষমা চাওয়ার সাথে জড়িয়ে বিস্ময়!

দলের আইনি বিষয়গুলি দেখভাল করার জন্য একটি বিশেষ লিগ্যাল সেল থাকে, যেখানে দলের যাবতীয় আইনি সমস্যাগুলোর সমাধান হয়। এতদিন এই সেলের চেয়ারম্যান ছিলেন মলয় ঘটক। এবার থেকে দায়িত্বভার হাতে নিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisement
ads

চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী (State Minister of Finance) ছাড়াও স্বাস্থ্যসহ একাধিক দফতরের দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে তিনি দলের মহিলা সংগঠনের শীর্ষ নেতৃত্বেও রয়েছেন। এবার থেকে তিনি দলের আইনি বিষয়গুলোর দায়িত্বও পালন করবেন।

মলয় ঘটককে কেন এই দায়িত্ব থেকে সরানো হল, সে বিষয়ে দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে দলের অভ্যন্তরে শোনা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে মলয় ঘটকের কর্মদক্ষতা নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। সেই কারণেই এই পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে বলে মতপ্রকাশ করা হচ্ছে।

Continue Reading
Advertisement